Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঋতুপর্ণা চাকমার বাঁ পায়ের জাদু
    Sports

    ঋতুপর্ণা চাকমার বাঁ পায়ের জাদু

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 6, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।।মাসুদ আলম।।

    আপনি তাঁর নামের পাশে কী বিশেষণ বসাবেন? অনন্য? অসাধারণ? হয়তো কোনো শব্দই যথেষ্ট নয়। কারণ, তাঁর খেলা শব্দের সীমা ছুঁয়ে গেছে।  কোনো ভাষায় বোঝানো অসম্ভব ঋতুপর্ণা চাকমার বাঁ পায়ের জাদু।  এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মিয়ানমারের বিপক্ষে তাঁর গোল দুটি সবাইকে চমকে দিয়েছে। গোল তো নয়, যেন বিস্ময়।

    ২১ বছরের এক তরুণীর ভেতর লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার আগুনও তাতে বেরিয়ে এসেছে নতুনভাবে। বাংলাদেশের চেয়ে মিয়ানমার র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে।

    এই দলকে হারিয়ে যখন বাংলাদেশের নারী ফুটবল এক নতুন সূর্যোদয়ের মুখোমুখি, সেই পথে সবচেয়ে উজ্জ্বল আলোকবর্তিকার নাম ঋতুপর্ণা।

    মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের ২-১ গোলে জয়ে ২টি গোলই ছিল তাঁর। দুটিই বাঁ পায়ের।

    ২০২২ ও ২০২৪—বাংলাদেশের দুটি সাফজয়ী দলেরই গর্বিত সদস্য ঋতুপর্ণা। প্রথমবার আলো ছিল সাবিনা খাতুনের ওপর।

    ঠিক দুই বছর পর কাঠমান্ডুতে বাংলাদেশ যখন সাফ শিরোপা ধরে রাখে, তখন সেই আলোর কেন্দ্রে ঋতু। সাফের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি যেন তাঁর বাঁ পায়ের শিল্পকেই স্বীকৃতি দিয়েছে নেপালের রাজধানীতে।

    কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত সাফের ফাইনালে তাঁর জয়সূচক গোল ২০ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়েছিল।  গোল উদ্‌যাপনেও ছিল সেই জবাব।

    দর্শকদের চুপ করানোর ভঙ্গি করে বুঝিয়ে দিয়েছিলেন, ঋতুপর্ণা এসেছেন আপন আলোয় আলো ছড়াতে।  অনেকটা একই রকম গোল করে মিয়ানমারের বিপক্ষেও তিনি নিস্তব্ধতায় ডুবিয়ে দেন গ্যালারিকে।

    বাঁ প্রান্তে খেলা ঋতুর গতি দুর্দান্ত, বল নিয়ন্ত্রণে দক্ষতা অবাক করে দেয়। কিন্তু সবচেয়ে ভালো তাঁর শুটিং।

    বাঁ পায়ের এমন নিখুঁত শট বাংলাদেশের নারী ফুটবলে আর কারও পায়ে দেখা যায় কমই।  তাঁর গোলগুলো দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটাই বাক্য, ‘ঋতু, ইউ বিউটি।’

    কেউ কেউ তো বলেই ফেলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশের সেরা অ্যাথলেট ঋতুপর্ণা চাকমা।’ ভুটানে লিগ খেলছিলেন ঋতু। সেখান থেকে ছুটি নিয়ে ফিরে এসে প্রথমে জর্ডান সফরে যান দলের সঙ্গে।  এবার মিয়ানমার সফরে দলকে ইতিহাসের দোরগোড়ায় নিয়ে গেলেন পাহাড়ি কন্যা।

    বাংলাদেশ এবারই প্রথম নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে, বলাই যায়।  এক যুগান্তকারী সাফল্যের হাতছানি সামনে, আর সেই মাহেন্দ্রক্ষণের জন্ম হয়েছে ঋতুপর্ণার বাঁ পায়ের জাদুতে দুটি অনবদ্য গোলের কল্যাণে। শৈশব-কৈশোরে দারিদ্র্য ঋতুকে দমিয়ে রাখতে পারেনি।  বাবা বরজ বাঁশি চাকমা কৃষক ছিলেন, পরে ক্যানসারে মারা যান।  পরিবারে তখন নেমে আসে দুঃসহ সংকট। কিন্তু মেয়েটি থামেনি। রাঙামাটির ছোট গ্রাম মগাছড়ির মাঠে ছোটবেলায় খেলতে গিয়ে পায়ের নখ উঠে গিয়েছিল ঋতুর।

    বীরসেন চাকমা নামের এক স্কুলশিক্ষকের সহায়তায় এগিয়ে যেতে থাকেন। তৃতীয় শ্রেণির সেই মেয়ে একদিন হয়ে উঠবেন দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের রত্ন, কে জানত!

    এই ঋতুপর্ণা আজ শুধু একজন ফুটবলার নন, বাংলাদেশের মেয়েদের লড়াই-সংগ্রামের এক প্রতীকও। তিনি গোল করেন; কারণ, জীবন তাঁকে শিখিয়েছে, হার মানা চলবে না।

    ১০ বছর আগে পিতৃহারা মেয়েটি নানা বাধা পেরিয়ে চলতে চলতে শিখেছেন, বাঁ পায়ের একটি নিখুঁত শট দিয়েই ইতিহাস লেখা যায়। ঋতুপর্ণা তা লিখে চলেছেন প্রতিদিন।

    সামনে এশিয়ান কাপ, সেখানে ভালো করলে মিলবে বিশ্বকাপের টিকিটও।

    বয়স তো মাত্র ২১! রাঙামাটির রাঙা মেয়ে ঋতুপর্ণার রঙে একদিন রঙিন হবে বিশ্বকাপের মঞ্চ, এই স্বপ্ন দেখার সাহস তো বাংলাদেশের ফুটবলপ্রেমীরা করতেই পারে!

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা
    Next Article দক্ষিণ এশিয়ার পরবর্তী ‘ব্লাডি ওয়ারফিল্ড’ বাংলাদেশ!‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
    JoyBangla Editor

    Related Posts

     ‘মেসির বিদায় যেন ফুটবল-যুগের আবেগঘন সমাপ্তি’

    October 8, 2026

    এশিয়ান গেমসে হকিতে জয় পেলো বাংলাদেশ

    September 24, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    By JoyBangla EditorNovember 8, 20260

    গত দুই সপ্তাহে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে ২২ কোটি ২০ লাখ ডলার। উদ্দেশ্য নাকি বাজারে…

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.