Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
    Sports

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 20, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন, ১৪ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬  শেষ হয়েছে। দিনব্যাপী জমজমাট এই ফুটবল আয়োজনে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা কাগজ বার্মিংহাম। আর কয়েকবারের চ্যাম্পিয়ন ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড অর্জন করেছে রানার আপের গৌরব।

    রোববার ১৩ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন ফুটবল গ্রাউন্ডের অ্যাস্ট্রোটার্ফ মাঠে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশনেন—অনলাইন ওয়ারিয়র্স,বাংলা কাগজ, বাংলা পোস্ট, চ্যানেল এস, ইকরা বাংলা, এলবি২৪ এবং ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডের খেলোয়াড়রা।

    সকালে বৈরী আবহাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম। টুর্নামেন্ট শুরুর আগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রয়াত সদস্য কায়সারুল ইসলাম সুমনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    দিনভর মাঠে চলে টানটান উত্তেজনার ম্যাচ। সাংবাদিক ও মিডিয়া কমিউনিটির সদস্যদের নিয়ে গঠিত দলগুলোর প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উপভোগ্য। শেষ পর্যন্ত সেরা দল হিসেবে শিরোপা নিজেদের করে নেয় বাংলা কাগজ এবং দ্বিতীয় স্থান অর্জন করে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।

    টুর্নামেন্ট আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে সিডিসি (ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন)। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে কার প্ল্যানেট, ভ্যানটেজ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপ, মেল্যান্ডস গলফ ক্লাব, শাপলা ইভেন্টস, ফিস্ট অ্যান্ড মিষ্টি, প্রিন্ট ল্যাব, ইস্টএন্ড প্রপার্টিজ এবং কিলার উইলিয়ামস। লন্ডন স্পোর্টিফ পুরো টুর্নামেন্টের লজিস্টিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাচ পরিচালনা, রেফারি সরবরাহসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব তারা পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে।

    বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী উদ্বোধনী বক্তব্য রাখেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইছির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোহাম্মাদ আব্দুল হান্নান ও ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রূপী আমিন এবং লন্ডন স্পোর্টিফের কর্মকর্তা আতীকুর রহমান।

    অনুষ্ঠানে টুর্নামেন্টের সফল আয়োজনে সহযোগিতার জন্য পৃষ্ঠপোষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান পৃষ্ঠপোষক সিডিসি (ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন)-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সিডিসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সাদেকুল আলম। তিনি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের আগামী আয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

    টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শাপলা ইভেন্টসের মালিক জাফর মিয়া বলেন,খেলাধুলার মাধ্যমে মিডিয়া কমিউনিটির সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ঐক্য আরও শক্তিশালী হয় তাই শুধু বিনোদন নয় কমিউনিটি জন‍্য এরকম আয়োজন করতে প্রেস ক্লাব নেতৃত্ববৃন্দকে আহ্বান জানান ।

    টুর্নামেন্টের ফাইনালে বাংলা কাগজের অধিনায়ক জয়নাল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বাংলা কাগজের আহমেদ সোহেল সেরা গোলরক্ষক এবং বাংলা কাগজের রিয়াদ আহাদ সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন।

    সমাপনী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী ফুটবল টুর্নামেন্টকে প্রেস ক্লাবের অন্যতম প্রধান আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন,”টুর্নামেন্টের সফল সমাপ্তি প্রেস ক্লাবের সদস্যদের পেশাদারিত্ব, দলগত কাজ ও সাংগঠনিক দক্ষতারই প্রতিফলন। সাংবাদিকতা পেশায় যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত সহযোগিতা গুরুত্বপূর্ণ, খেলাধুলার এই আয়োজনের মাধ্যমেও সদস্যরা তার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন”।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের এসিসটেন্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান,মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ,এক্সিকিউটিভ মেম্বার সারওয়ার হোসাইন, এনাম চৌধুরী, শাহিদুর রহমান সুহেল এবং লোকমান হোসেন কাজীসহ অন্যান্যরা|

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন
    Next Article  ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা
    JoyBangla Editor

    Related Posts

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026

    ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

    September 3, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    By JoyBangla EditorSeptember 20, 20260

    লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা…

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.