Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন
    United Kingdom - যুক্তরাজ্য

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 20, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ ২০ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী সড়ক ব্রিক লেনে আসছে বহুল প্রতীক্ষিত ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল। খাবার, সংগীত, নৃত্য, বর্ণিল পোশাক আর পারিবারিক বিনোদনে মেতে উঠবে বাংলাটাউন খ্যাত এই এলাকা। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে প্রবেশ ও অংশগ্রহণ সম্পূর্ণ বিনা মূল্যে।

    গত বছর ব্যাপক সাড়া ফেলে ফিরে আসা এই উৎসব এবার আরও বড় পরিসরে, আরও বর্ণাঢ্য আয়োজনে ফিরছে বলে জানিয়েছেন আয়োজকেরা। উৎসবের লক্ষ্য বাংলাদেশি ও দক্ষিণ এশীয় ঐতিহ্যকে উদ্‌যাপন করা, যে ঐতিহ্য ব্রিক লেন ও বৃহত্তর পূর্ব লন্ডনকে আজকের রূপ দিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি এলাকার স্থানীয় রেস্টুরেন্ট ও ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

    উৎসবের সূচনা হবে এক জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে, যা ব্রিক লেন ধরে এগিয়ে যাবে। শোভাযাত্রায় থাকবে ঢোলবাদক, নৃত্যশিল্পী, ঐতিহ্যবাহী চীনা সিংহনৃত্য এবং খ্যাতনামা শিল্প সংগঠন ইমার্জেন্সি এক্সিট আর্টসের বিশেষভাবে তৈরি করা তিনটি বিশালাকার পুতুল।

    মূল মঞ্চে সারা দিন ধরে চলবে গান বাজনা ও নৃত্য পরিবেশনা। পরিবেশন করবেন ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী খিয়ো, নিশ ও মামজি স্ট্রেঞ্জার, পাশাপাশি থাকবে আইএমডি লিজিয়ন, ডিজে নাজ ফিচারিং বলি ফ্লেক্স, তাল তরঙ্গ, সৌমি দাস ড্যান্স কোম্পানি, বলিউড ব্রাস ব্যান্ডসহ আরও অনেকের পরিবেশনা। এ ছাড়া পুরো ব্রিক লেনজুড়ে থাকবে ঘুরে ঘুরে পরিবেশনাকারী শিল্পী, ডিজে এবং নানা বিনোদন পরিবেশনা, যার মধ্যে থাকবে অ্যাকসেস ক্রিয়েটিভ কলেজের মেধাবী শিক্ষার্থীদের পরিবেশনাও।

    পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। উৎসবের পারিবারিক জোন ‘দ্য ঘাট’-এ থাকবে বিনা মূল্যের নানা কর্মসূচি – শাড়ি পরানো ও লুঙ্গি বাঁধার প্রদর্শনী, আইএমডি লিজিয়ন ও বলি ফ্লেক্সের সঙ্গে নাচের কর্মশালা, খেলাধুলা, নানা গেম এবং শিশুদের জন্য বাউন্সি ক্যাসল।

    খাবার ছাড়া অবশ্য ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল অসম্পূর্ণ। উৎসবে অংশ নেওয়া রেস্তোরাঁগুলো পরিবেশন করবে আঞ্চলিক ও বিশেষ পদের খাবার, সঙ্গে থাকবে স্ট্রিট-ফুড স্টল ও শেফদের রান্নার প্রদর্শনী, যা পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির সমৃদ্ধ রন্ধনশৈলীকে তুলে ধরবে।

    ইভেন্টব্রাইটের মাধ্যমে বিনা মূল্যে নিবন্ধন করলে অংশগ্রহণকারীরা একটি বিশেষ কোড পাবেন, যা দিয়ে উৎসব সপ্তাহান্তে ব্রিক লেনের অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোতে বিলের ওপর ২০ শতাংশ ছাড় মিলবে।

    ব্রিক লেন কারি ফেস্টিভ্যালের আয়োজক টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাটাউন বিজনেস অ্যাসোসিয়েশন (বিটিবিএ) এবং ব্রিক লেন কমিউনিটি ফোরাম (বিএলসিএফ)। এটি ‘লাভ টাওয়ার হ্যামলেটস’ প্রচারাভিযানেরও একটি অংশ।

    রোববার বন্ধু ও পরিবার নিয়ে চলে আসুন এবং পূর্ব লন্ডনকে বিশেষ করে তোলা খাবার, সংস্কৃতি ও কমিউনিটির এই উৎসবে শামিল হোন।

    তারিখঃ রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬  সময়ঃ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা

    স্থানঃ ব্রিক লেন, ই১, লন্ডন

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, আইনফোন নিয়ে বেরিয়ে আর আসেনি
    Next Article লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
    JoyBangla Editor

    Related Posts

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026

    ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    By JoyBangla EditorSeptember 20, 20260

    লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা…

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.