এই ছবিটা মিরপুরের। কোলে স্কুলপড়ুয়া সন্তান নিয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন এক মা, পেছনে তাড়া করছে পুলিশ।
তাঁর অপরাধ কী? ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের সমাবেশের আশেপাশে তাঁকে দেখতে পেয়েছে পুলিশ, তাই! অথচ শ্রমিকদের মজুরির এই ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ জমায়েত সংবিধানের ৩৭ ও ৩৮ অনুচ্ছেদের নিশ্চিত করা অধিকার, কোনো দয়া-দাক্ষিণ্য নয় কারো।
যে খাতের ওপর দাঁড়িয়ে আছে দেশের রপ্তানির প্রায় ৮০%, যার কর্মীদের বড় অংশ নারী, সেই খাতের মানুষেদেরকে দমনের জন্য অবৈধ, দখলদার বিএনপি সরকার বেছে নিয়েছে লাঠিপেটা। পুলিশের সঙ্গে নামানো হয়েছে বিএনপির দলীয় ক্যাডারদেরও। নারী শ্রমিকরা আহত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। মৃত্যুর সাথে লড়ছেন হাসপাতালে অনেকেই।
যারা ক্ষুধার্ত, নিপীড়িত শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি সামলাতে পারে না, কিন্তু তাদের আক্রমণ ঠিকই করতে পারে, তারা জনগণের সরকার নয়। দেশের মানুষের বিপক্ষে থাকা এই বিএনপি সরকারের জবাব কি?
