Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চাচা আর নেই

    January 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের নাটকীয় জয়
    Sports

    শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের নাটকীয় জয়

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 15, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রথমার্ধে বাংলাদেশের কাছ থেকে মিলল দাপুটে ফুটবলের প্রতিচ্ছবি। ২ গোলে এগিয়ে থেকে অনেকটাই নির্ভার ছিল পিটার বাটলারের দল। সেই বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একেবারেই অচেনা। সেটার সুযোগ নিয়ে নেপাল ম্যাচে ফিরে আসে দারুণভাবে। তবে নাটক এখানেই শেষ নয়। ম্যাচের শেষ মিনিটে তৃষ্ণা রানির গোলে বাংলাদেশ আজ মাঠ ছাড়ে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

    বাংলাদেশের হয়ে অন্য গোল দুটো করেন মোসাম্মৎ সাগরিকা ও সিনহা জাহান শিখা। শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলে জয়ের একাদশ থেকে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। উমেলা মারমা ও রুপা আক্তারের জায়গায় খেলেন শান্তি মার্দি ও বন্যা খাতুন।

    আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় তৃতীয় মিনিটে কর্নার থেকে আসা বল কেড়ে নিতে বক্সের ভেতর সৃষ্টি হয় জটলা। সেখানে নেপাল গোলরক্ষক সুজাতা তামাংকে একা পেয়ে গোল করতে পারেননি আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা।

    ৮ মিনিটে জয়নব বিবি রিতার দারুণ এক পাসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সিনহা জাহান শিখা। একের পর এক আক্রমণে নেপালকে চাপে রাখার সুফল বাংলাদেশ পায় ১৪ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকার পাস ধরে বক্সে ঢুকে পড়েন মুনকি। দুই ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তাঁর সেই শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নেপালের গঙ্গা রোকিয়া। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। উল্টো বল ঠেলে দেন শিখার কাছে। দারুণ এক শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন শিখা।

    ১৯ মিনিটে জয়নবের দূরপাল্লার শটে পা লাগাতে পারেননি সাগরিকা। সুজাতার সঙ্গে সংঘর্ষে চোট পান তিনি। ২৬ মিনিটে সেনু পারিয়ারকে বক্সের খানিকটা সামনে ফাউল করেন পূজা দাস। ফ্রি-কিক থেকে আনিশা রায়ের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় নেপাল।

    ৩৬ মিনিটে শান্তি মার্দির ক্রসে বল পেয়ে দুবারের চেষ্টায় সুজাতাকে টপকাতে ব্যর্থ হন শিখা। তবে সুযোগের অপেক্ষায় থাকা সাগরিকা কোনো ভুল করেননি। সুজাতার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল দ্রুত জালে ফেলেন তিনি। ৪৩ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রানি মণ্ডলকে একা পেয়ে যান মিনা দেউবা। বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বর্ণা।

    বিরতির পর ৫০ মিনিটে মুনকির পাসে সুযোগ পেয়েছিলেন সাগরিকা। কিন্তু গতির সঙ্গে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৫২ মিনিটে স্বপ্না রানির থ্রু বলে গোলরক্ষককে একা পান শিখা। তাঁর শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। ৫৫ মিনিটে দুই দল পড়ে বিপাকে। বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায় জড়িয়ে পড়েন হাতাহাতিতে। প্রথমে অবশ্য মেজাজ হারিয়ে আঘাত করেন সিমরান। সেটার জবাব দেন সাগরিকাও। রেফারি দুজনকে লাল কার্ড দেখান। দুই দলই পরিণত হয় ১০ জনের দলে।

    ৭৬ মিনিটে মিনাকে বক্সের ভেতর ফেলে দেন জয়নব। পেনাল্টি পায় নেপাল। স্পট কিক থেকে কোনাকুনি শটে ব্যবধান কমান আনিশা রায়। এরপর সমতা ফেরাতে আরও মরিয়া হয়ে ওঠে নেপাল। ৮৬ মিনিটে হাইলাইন ডিফেন্সের মাশুল দিতে হয় বাংলাদেশকে। বাঁ প্রান্ত থেকে পূর্ণিমা রায়ের ক্রসে দারুণ প্লেসমেন্টে নেপালকে সমতায় ফেরান মিনা। যোগ করা সময়ে আবারও মেজাজ হারান মুনকি ও পূর্ণিমা। তাঁদের অবশ্য সতর্ক করে ছেড়ে দেন রেফারি। এরপরই আনিশার ফ্রি-কিক তালুবন্দী করতে গিয়ে প্রায় ভুল করে বসেছিলেন বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা। ম্যাচ যখন ইতি টানছিল ড্রয়ের দিকে, ঠিক তখনই তৃষ্ণার জাদুর পরশ বদলে দিল দৃশ্যপট। ৯০ মিনিটের যোগ করা সময়ের ১২ মিনিটে ডান প্রান্ত ধরে এগিয়ে যাওয়া উমেলা দারুণ এক ক্রসে বল ঠেলে দেন বক্সের ভেতর। সেই বল জালে পাঠিয়ে নেপাল গোলরক্ষককে কাঁদান তৃষ্ণা। বাংলাদেশও মাঠ ছাড়ে জয়ের আনন্দ নিয়ে।

    দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে ভুটান। পরশু তাদের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপথে গ্রেপ্তার ডেলিভারি ম্যান, গন্তব্যে পিৎজা পৌঁছে দিল পুলিশ
    Next Article সাইবোর্গ মৌমাছিদের বিশাল বাহিনী তৈরি করছে চীন
    JoyBangla Editor

    Related Posts

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

    January 13, 2026

    আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার

    January 12, 2026

    দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়; শরিয়া আইন এর পথে বাংলাদেশ?

    January 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    By JoyBangla EditorJanuary 13, 20260

    ড. মনজুর মোরশেদ সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে, যা পুনরায় আলোচ্য হয়েছে…

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    শতবর্ষী ব্রিটিশ-বাংলাদেশি দবির চাচা আর নেই

    January 13, 2026

    আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

    January 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাইকোর্টের দ্বিতীয় বিয়ে সংক্রান্ত রায়: আইন, ন্যায়বোধ ও নারী–পুরুষের ন্যায্যতার প্রশ্ন

    January 13, 2026

    বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী

    January 13, 2026

    আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার

    January 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.