Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী
    Bangladesh

    আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনার মধ্যে এবার সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বুট দিয়ে পিষে মারার’ অভিযোগ তুলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এনসিপির আপত্তিকর স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে মিছিল বের করলে তাদের ওপর সেনাসদস্যরা চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এনসিপির সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও স্লোগানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সাধারণ মানুষ প্রতিবাদে মিছিল বের করেন।

    মিছিল শহরের দিকে এগোতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ‘অতিরিক্ত বলপ্রয়োগ করে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে একাধিক আওয়ামী লীগ কর্মী আহত হন।

    তারা অভিযোগ করেন, সেনাসদস্যরা লাঠিপেটাসহ বুট দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং কয়েকজনকে পায়ে পিষে মারধর করে।

    এর আগে সকালে উলপুর এলাকায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, গুলি, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের গোপীনাথপুর ফাঁড়ির আইসি আহমেদ বিশ্বাসসহ তিন সদস্য আহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের গাড়িতেও হামলা হয়। পরিস্থিতি সামাল দিতে যৌথবাহিনী মাঠে নামে।

    পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব বাহিনী কাজ করছে। কারা কীভাবে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    এনসিপির পক্ষ থেকে বলা হয়, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই এসব হামলা ও সহিংসতা সৃষ্টি করা হয়েছে।

    অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, জাতির পিতাকে নিয়ে কটূক্তির জবাব দিতেই সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর এই ধরনের ‘অমানবিক আচরণ’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    গোপালগঞ্জ শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ সত্ত্বেও জনগণকে ড. ইউনূস ও প্রেস উইংয়ের অমৃতবচন!
    Next Article জামায়াত-শিবির এনসিপি প্রতিরোধে গোপালগঞ্জে গৃহবধূ-বৃদ্ধা-কিশোরীরাও রাজপথে
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.