Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গোপালগঞ্জে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি
    Politics

    গোপালগঞ্জে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং  এনসিপি ও শিবিরের প্রশিক্ষিত সন্ত্রাসী-জঙ্গিরা নির্বিচারে হামলা ও গুলি চালিয়ে যে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্র ও প্রতারণার মাস জুলাইয়ে দেশ ধ্বংসের মহোৎসবের অংশ হিসেবে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রযোজনায়  এবং জামাত-শিবিরের সহায়তায় এনসিপি সারা দেশে কর্মসূচি পালন করছে। গোপালগঞ্জের এই কর্মসূচি নিয়ে এনসিপির প্রতারকরা কয়েকদিন ধরে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছে এবং যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করছে। এসব কিছুর পেছনে তাদের সুগভীর পরিকল্পনা ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা। তাদের এই ষড়যন্ত্র যখন প্রকাশ পায় তখন গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর প্রতি তাদের নিখাঁদ আবেগ থেকে রাস্তায় নেমে আসে এবং প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ জনগণের সেই প্রতিবাদ মিছিলে সেনাবাহিনী, পুলিশ ও শিবির-এনসিপির জঙ্গি-সন্ত্রাসীরা হামলা ও নির্বিচারে গুলি চালায় এবং গুলিতে ৪জন নিহত ও ২৫ জনের বেশি গুলিবিদ্ধ  হয়। নিথর পড়ে থাকা গুলিবিদ্ধ দেহ সেনাবাহিনীর এক সদস্য বুট দিয়ে পিষ্ট করছে। যা বর্বরতার যে কোনো সীমাকে অতিক্রম করেছে।

    বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ বাংলাদেশের সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে জনতার বুকে গুলি চালিয়েছে। যা সমগ্র জাতিকে ক্ষুব্ধ ও হতবাক করেছে। এর মধ্য দিয়ে আমাদের জাতীয় সেনাবাহিনীর মর্যাদা ও সম্মানহানি হয়েছে। সেনাসদস্যের এই প্রশ্নবিদ্ধ ভূমিকার যথাযথ উত্তর আমরা সেনাবাহিনীর কাছ থেকে প্রত্যাশা করছি।

    বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ এসব সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হয়েছে। এটা ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস ও তার মদদপুষ্ট গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে গণপ্রতিরোধ ও গণপ্রতিবাদের শুরু। এখান থেকেই সারা বাংলায় দাবানল ছড়িয়ে পড়বে। সেই দাবানলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গং ও তার সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠীর আস্তানা। গোপালগঞ্জে সংঘটিত এই নারকীয় ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা এবং ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে এই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু  বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
    Next Article বঙ্গবন্ধুর সমাধি রক্ষার প্রতিরোধী মানুষের ওপর সেনার গুলি, শহিদ ৪, আহত শতাধিক
    JoyBangla Editor

    Related Posts

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.