Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১ লাখ বই বাঁচাতে পোকার বিরুদ্ধে লড়াই শুরু করেছে হাঙ্গেরির প্রাচীনতম গ্রন্থাগার
    Art & Culture

    ১ লাখ বই বাঁচাতে পোকার বিরুদ্ধে লড়াই শুরু করেছে হাঙ্গেরির প্রাচীনতম গ্রন্থাগার

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    হাঙ্গেরির অন্যতম প্রাচীন গ্রন্থাগার ‘পাননহালমা আর্চঅ্যাবি’  প্রায় হাজার বছরের পুরোনো। মধ্যযুগীয় এই বেনেডিক্টাইন গ্রন্থাগারটিকে ইউনেসকো হেরিটেজ সাইটের তালিকায় রেখেছে। শত শত বছরের ইতিহাস এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। কারণ, ছোট্ট একধরনের পোকা। গ্রন্থাগারে রাখা হাজার হাজার বই নষ্ট করে ফেলছে ওই পোকাগুলো। পোকার কবল থেকে কয়েক শ বছরের পুরোনো সব বই রক্ষা করতে এখন তৎপর হয়ে উঠেছে গ্রন্থাগারের কর্তৃপক্ষ। পোকা দমন কার্যক্রমের আওতায় গ্রন্থাগারটির চার লাখ বইয়ের মধ্যে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এক লাখ বইকে আলাদা করে বিশেষ বাক্সে রাখা হচ্ছে। এরপর এগুলোকে অক্সিজেনশূন্য নাইট্রোজেনভর্তি প্লাস্টিক ব্যাগে ছয় সপ্তাহ ধরে রাখা হবে, যাতে  সব পোকা ধ্বংস হয়।

    গবেষকেরা জানিয়েছেন, পোকাটির নাম ‘ড্রাগস্টোর বিটল’ বা ‘ব্রেড বিটল’। সাধারণত শুকনো খাদ্যপণ্যে এটি দেখা যায়। কিন্তু বইয়ের পাতায় ব্যবহৃত জেলাটিন ও স্টার্চভিত্তিক আঠার প্রতিও এদের আকর্ষণ রয়েছে। গ্রন্থাগারের ৪ ভাগের ১ ভাগ বইয়ে এই পোকা পাওয়া গেছে। গ্রন্থাগারটির প্রধান সংরক্ষক জসোফিয়া এডিট হাজদু বলেছেন, এই মাত্রার সংক্রমণ আগে কখনো দেখা যায়নি। পুরো সংগ্রহকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে একসঙ্গে ট্রিটমেন্ট  করতে হচ্ছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবও এই সংক্রমণের পেছনে ভূমিকা রেখেছে। উষ্ণ আবহাওয়া পোকার বিকাশে সহায়ক।

    প্যাননহালমা অ্যাবি নির্মাণ করা হয় ৯৯৬ খ্রিষ্টাব্দে। সময়টি হাঙ্গেরি রাজ্য গড়ে ওঠারও চার বছর আগে। এর পর থেকে হাজার বছরের বেশি সময়ে নানা যুদ্ধের মুখে পড়েছে মঠটি। এই সময়ে অটোমান সাম্রাজ্যসহ বিদেশিদের আক্রমণেরও শিকার হয়েছে হাঙ্গেরি। তারপরও হাঙ্গেরি ও মধ্য ইউরোপের সবচেয়ে বিখ্যাত ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে টিকে রয়েছে প্যাননহালমা অ্যাবি। হাঙ্গেরির সবচেয়ে প্রাচীন বই ও নথিগুলো সংরক্ষণ করে রাখা আছে প্যাননহালমা অ্যাবির গ্রন্থাগারে। গ্রন্থাগারটিতে সবচেয়ে উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে হাতে লেখা ১৯টি বই। এ ছাড়া পঞ্চদশ শতাব্দীতে মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগের সময়ে শত শত পাণ্ডুলিপি রয়েছে। সেখানে আছে ষোড়শ শতাব্দীর হাজার হাজার বই।গ্রন্থাগারটির পরিচালক ইলোনা আশভানি বলেন, ‘প্রতিবার এই জায়গায় পা রাখলে আমি অবাক হয়ে ভাবি—হাজার বছর আগে এখানে একটি গ্রন্থাগার ছিল। এই জ্ঞানের ভান্ডারের রক্ষণাবেক্ষণ আমাদের ওপর এক বিশাল দায়িত্ব।’

    তিনি আরও বলেন, ‘যদি একটি বইও পোকায় খেয়ে যায়, তবু সংস্কৃতির একটা অংশ হারিয়ে যায়। যত প্রতিলিপিই থাকুক না কেন, মূলটিই একমাত্র ঐতিহ্য।’

    সূত্র : আরব নিউজ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসাইবোর্গ মৌমাছিদের বিশাল বাহিনী তৈরি করছে চীন
    Next Article শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক
    JoyBangla Editor

    Related Posts

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.