Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আন্তর্জাতিক গণমাধ্যমে গোপালগঞ্জে বাংলাদেশি সেনার গুলিতে বেসামরিক নাগরিক হত্যার সংবাদ
    International

    আন্তর্জাতিক গণমাধ্যমে গোপালগঞ্জে বাংলাদেশি সেনার গুলিতে বেসামরিক নাগরিক হত্যার সংবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি রক্ষার জন্য সাধারণ মানুষের প্রতিরোধের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে চারজন শহিদ ও শতাধিক আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এই ঘটনা বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের অবস্থান বিবেচনায় আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে।

    শহিদ হয়েছেন যারা:

    ১. দীপ্ত সাহা, পিতা: সুভ সাহা, ঠিকানা: পোস্ট অফিস মোড়, গোপালগঞ্জ শহর।

    ২. রমজান কাজী, বয়স: ২৪, ঠিকানা: থানাপাড়া, গোপালগঞ্জ।

    ৩. সোহেল মোল্লা, বয়স: ৩৫, ঠিকানা: থানাপাড়া, গোপালগঞ্জ।

    ৪. ইমন তালুকদার, বয়স: ২৮, ঠিকানা: ভেড়ারবাজার, গোপালগঞ্জ।

    আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এসেছে:

    এই ঘটনাটি বিশ্বের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপ:

    ক) এপি নিউজ: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। সংঘর্ষ শুরু হয় এনসিপির একটি সমাবেশকে কেন্দ্র করে, যেখানে স্থানীয়রা তাদের ওপর চড়াও হয় এবং যানবাহনে আগুন দেয়। নিহতরা ছিলেন সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

    খ) বিবিসি বাংলা: গোপালগঞ্জে এনসিপির সমাবেশের পর সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকদের সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। স্থানীয়রা জানান, সেনাবাহিনী সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে।

    গ) দ্য ইকোনমিক টাইমস: গোপালগঞ্জে বেসামরিক জনগণের ওপর সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে, যার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন চালিয়েছে এবং একজনকে টেনে-হিঁচড়ে নিয়ে গেছে, যা দেশব্যাপী ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে।

    ঘ) চ্যানেল নিউজ এশিয়া: গোপালগঞ্জে পুলিশের সঙ্গে শেখ হাসিনার সমর্থকদের সংঘর্ষে ৪ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের শরীরে গুলির আঘাত রয়েছে। তারা আরও উল্লেখ করেছে, এই সংঘর্ষের পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।

    ঙ) টাইমস নাউ: এনসিপির সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, যা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    ১৬ই জুলাই, বুধবার সকালে এনসিপির কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে জাতির জনকের সমাধি রক্ষায় সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলেন। এনসিপির নেতাদের নিরাপত্তা দিতে আসা সেনাবাহিনী এই নিরীহ জনতার ওপর সরাসরি গুলি চালায়।

    গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, “নিহতদের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। শতাধিক আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

    আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইউনূস সরকারের ‘রাষ্ট্রীয় দমননীতি’র বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষ এই হামলার শিকার হয়েছেন। তারা আরও অভিযোগ করেছেন, সেনাবাহিনী বঙ্গবন্ধুর জন্মস্থান থেকে তাঁর প্রতীকী উপস্থিতি মুছে ফেলার চক্রান্তে লিপ্ত।

    এই ঘটনার পর গোপালগঞ্জে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা দোষীদের শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমে এই প্রতিবেদনগুলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে তুলে ধরেছে। সেনাবাহিনী বা এনসিপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগত জুলাইয়ে জনতার পাশে দাঁড়ানো সেনার এই জুলাইয়ে গোপালগঞ্জে জনতার ওপর বর্বরতা
    Next Article এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে জনবিস্ফোরণ, সেনার গুলি-নিহত ৪
    JoyBangla Editor

    Related Posts

    ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক

    August 10, 2026

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.