Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আওয়ামী লীগের
    Politics

    গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও নির্যাতনে সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “গোপালগঞ্জে যে নির্মম, বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তা অবৈধ ফ্যাসিস্ট ইউনূস ও তার সহযোগী তথাকথিত এনসিপির পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ।”

    আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তাঁর পৃষ্ঠপোষকরা ‘জুলাই মাসে সারা দেশে ষড়যন্ত্রের পদযাত্রার’ অংশ হিসেবে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ ঘোষণা করে। দলটির দাবি, এই ঘোষণার পেছনে ছিল গোপালগঞ্জ আক্রমণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলার ষড়যন্ত্র।

    বিবৃতিতে আরও বলা হয়, এনসিপির কিছু নেতাকর্মী প্রকাশ্যে বঙ্গবন্ধুকে নিয়ে অশালীন ও ঘৃণ্য মন্তব্য করে, যা গোপালগঞ্জবাসী মেনে নিতে পারেনি। তারা জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে প্রতিবাদ মিছিল করে। অথচ সেই শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে ‘সরকারি-বেসরকারি সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা’ নির্বিচারে গুলি চালায়। এতে বেশ কয়েকজন নিহত হন এবং অনেকেই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    আওয়ামী লীগের অভিযোগ,

    “যেখানে গোপালগঞ্জে অতীতে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আক্রমণের নজির নেই, যেখানে কিছুদিন আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বিঘ্নে সমাবেশ করে এসেছে, সেখানে আজ এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণকে দোষারোপ করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। সেনাবাহিনীর এক সদস্যের লাশের উপর বুট দিয়ে পিষ্ট করার দৃশ্য জাতিকে স্তব্ধ করে দিয়েছে।”

    বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে সংঘটিত এই হত্যাকাণ্ড পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। “ঘরে ঘরে গিয়ে মানুষ তুলে নিয়ে গুম করে ফেলা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।”

    বাংলাদেশ আওয়ামী লীগ এ ঘটনার জন্য সরাসরি ‘খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংকে’ দায়ী করে তাদের প্রতি তীব্র ঘৃণা ও ধিক্কার জানায়। একইসাথে গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দলটি বলে, “আপনারা বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি যে ইস্পাতকঠিন সমর্থন প্রদর্শন করেছেন, তা ইতিহাসে অমর হয়ে থাকবে।”

    বিবৃতির শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবায়তুল মোকাররমে ‘জঙ্গি, জঙ্গি’ স্লোগান, আল-কায়েদার পতাকা হাতে মিছিল
    Next Article যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  ছাত্রলীগের ডাকে ২০ জুলাই ‘সর্বাত্মক হরতাল’-এর সমর্থন আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.