Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড: সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ এনসিপির
    Politics

    বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির সভা পণ্ড: সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ এনসিপির

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকালে জেলার ঈদগাঁও ও চকরিয়ায় পথসভায় অংশ না নিয়ে সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ত্যাগ করেন এনসিপির নেতারা।

    এর আগে চকরিয়ায় জনতা শপিং কমপ্লেক্সের সামনে করা মঞ্চে ভাঙচুর করা হয়। এতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেয় বলে জানা গেছে।

    এর আগে কক্সবাজার শহরের লালদিঘিরপাড় মাঠে এনসিপির পথসভায় নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ আমলে গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে শিলং থেকে আসা এক নতুন গডফাদার ঘের দখল করছে, জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম বলছি না, কারণ সে নাকি সংস্কার বোঝে না। কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী এসব লোককে রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

    নাসিরের বক্তব্য ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে কক্সবাজার ও বিভিন্ন উপজেলা। সন্ধ্যায় শহরের ঘুমগাছতলায় পুরোনো শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্রদল। এরপর শত শত নেতাকর্মী প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

    সমাবেশে জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের গর্ব। তার বিরুদ্ধে কটূক্তি মানে সমগ্র জেলার মানহানির শামিল।

    জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, আমরা ভিন্নমতকে শ্রদ্ধা করি, কিন্তু কুরুচি ও উসকানিমূলক বক্তব্য মেনে নেওয়া যায় না। নাসীরুদ্দিনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

    কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জানান, সমাবেশ শেষে এনসিপি নেতারা কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে রওনা হলে পথে তারা মিছিলের বাঁধার মুখে পড়েন। তাদের বহরের কিছু গাড়ি জেলা পার হতে পারলেও নাহিদ ইসলামসহ আরেকটি গাড়িবহর ফাঁসিয়াখালী এলাকায় বিক্ষুব্ধরা আটকে দেয়।

    পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট গাড়িবহরকে চকরিয়া পার করে দেওয়া হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান
    Next Article যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.