Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত
    Bangladesh

    কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 21, 2025Updated:July 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের রক্ত দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রক্ত দিতে যান সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মামুন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ সময় হাসপাতালের বাইরে থাকা ছাত্রদল, গুপ্ত সংগঠন শিবির ও এনসিপির কর্মীরা মিলে তাকে ঘিরে ফেলে এবং হামলা চালায়।

    মামুনকে প্রথমে ঘুষি ও লাথি মারতে থাকে একদল যুবক। পরবর্তীতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাঠি ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে নিকটস্থ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

    এসময় তাকে পুলিশে দিতে চেয়েছিল মব সন্ত্রাসীরা। পরে এক পর্যায়ে বিকাশে ১৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান মব সন্ত্রাসীদের হাত থেকে।

    কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক জানান, “আহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাত রয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।”

    সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার পর তারা মাইকিং করে রক্তদাতাদের আহ্বান জানায়। আহতদের দ্রুত চিকিৎসায় রক্ত সংকট তৈরি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাসপাতালে ছুটে যান।

    এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—বিপদের সময় একজন মানুষ যদি স্বেচ্ছায় রক্ত দিতে আসেন, তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কীভাবে তার ওপর হামলা চালানো হয়?

    এছাড়াও, আরও একাধিক ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, অন্তত ৪ জন ছাত্রলীগ নেতাকর্মী মবের শিকার হয়েছেন রক্ত দিতে গিয়ে।

    এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে কুর্মিটোলা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। কারা জড়িত তা শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিমান বিধ্বস্ত ঘটনায় শেখ হাসিনার শোক, সমবেদনা, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
    Next Article বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯জনের প্রাণহানি
    JoyBangla Editor

    Related Posts

    সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের অর্থপাচারের নেটওয়ার্ক যেভাবে হাতেনাতে ধরা সম্ভব

    September 23, 2026

    মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

    September 23, 2026

    হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

    September 22, 2026

      অস্ত্রের মুখে সন্তান জিম্মি, মাকে ধর্ষণ

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.