Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু: আওয়ামী লীগের তীব্র উদ্বেগ ও প্রতিবাদ
    International

    ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু: আওয়ামী লীগের তীব্র উদ্বেগ ও প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচআরসি) মিশন চালুর ঘোষণা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই মিশনের জন্য যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তা একটি অবৈধ, ম্যান্ডেটবিহীন, গণহত্যাকারী ও ফ্যাসিস্ট ইউনূস সরকারের সঙ্গে সম্পাদিত হয়েছে। এই দখলদার সরকারের গোপন চুক্তি ও সমঝোতা, যা জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

    আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার মিশন যদি সত্যিকার অর্থে মানবাধিকার রক্ষায় কাজ করতে চায়, তবে তা স্বাগতযোগ্য। কিন্তু এই মিশন চালুর জন্য জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা এবং সমাজের সর্বস্তরের সঙ্গে সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। একটি অবৈধ সরকারের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে এই মিশন চালু করা জনগণের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করেছে। বিশ্বের মাত্র ১৯টি দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে, যেগুলোর অধিকাংশই গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত বা যুদ্ধের মতো সংকটে জর্জরিত। এসব দেশে মিশন স্থাপনের পর মানবাধিকার পরিস্থিতির উন্নতির পরিবর্তে সংকট আরও গভীর হয়েছে। এই প্রেক্ষাপটে, বাংলাদেশে এই মিশন চালুর উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

    আওয়ামী লীগের পক্ষ থেকে আরও উল্লেখ করা হচ্ছে যে, এই অবৈধ সরকার জনগণের অধিকার হরণ, নির্বিচারে গণহত্যা এবং সংবিধান লঙ্ঘনের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার মিশনের নামে বিদেশি শক্তির তাঁবেদারি ও শক্তিধর রাষ্ট্রগুলোর স্বার্থে দেশকে জড়িয়ে ফেলার যে কোনো প্রচেষ্টা জনগণের পক্ষ থেকে তীব্রভাবে প্রত্যাখ্যান করবে।

    আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে:

    ১. এই মিশনের সমঝোতা স্মারক ও শর্তাবলী অবিলম্বে জনগণের সামনে প্রকাশ করা হোক।

    ২. জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হোক।

    ৩. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক।

    বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে জোর দিয়ে বলা হচ্ছে, বাংলাদেশের জনগণ কখনোই বিদেশি হস্তক্ষেপ বা অবৈধ শাসন মেনে নেবে না। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম অব্যাহত থাকবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleউত্তরায় পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি, অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব, ভুয়া ভুয়া শ্লোগান
    Next Article ‘আমি জানতাম, তুমি আসবে’
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজপথে লাখো মানুষ

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    By JoyBangla EditorNovember 7, 20260

    ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় এবং সৈনিক ও অফিসার হত্যার নামে মূলত…

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

    November 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.