Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘জয়বাংলা’শ্লোগান ,দেওয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত
    Education [ শিক্ষা ]

    ‘জয়বাংলা’শ্লোগান ,দেওয়ায় ১০ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ১০ শিক্ষার্থীর উদ্দেশ্যে- দেশের এক সেরা প্রতিষ্ঠানে পড়ো তোমরা। সেরা বলেই পড়ো। কোটা বা করুণায় নয়। তোমাদের একদিন পৃথিবীর সেরাদের সেরা হবার সুযোগ ছিলো। এই স্কুলকে, নরসিংদীকে, বাংলাদেশকে পৃথিবীতে গর্বিত করার সম্ভাবনা ছিলো।

    ছিলো বলছি কেন? কারণ আজ সে সম্ভাবনা প্রচণ্ড ধাক্কা খেয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় তোমাদের পাঠদানসহ সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যে আইডি কার্ডের জন্য তুমি গর্ব করতে, সেটি কেড়ে নিয়েছে।

    তোমরা আজ থেকে জীবনের এমন এক রূপ দেখবে, যা একদম ভিন্ন। সার্কেল, পাড়া, পরিবার, ফেসবুক সবকিছু বদলে যাবে। দম বন্ধ হয়ে আসবে। ছটফট করবে একটানা মাসের পর মাস। নিজেকে বোঝা, পৃথিবীকে জাহান্নাম ভাববে।

    জানি, তোমরা মজা করে এই স্লোগান দিয়েছো। বুঝে, ভালোবেসে স্লোগান দাওনি। তারপরও এজীবনের সেরা অর্জন তোমাদের সেই আইডি কার্ড কেড়ে নিয়েছে। এমনকি ‘পাঠদানে বিরত’ রেখে জীবন থেকেই ছিটকে ফেলে দেয়ার চেষ্টা করেছে। তোমাদের মজাটাও ওরা বুঝলো না! এতোটা অবিবেচক, পাষাণ ওরা!

    তোমাদের মজা করে উচ্চারিত শব্দকে ওরা ‘সম্পূর্ণ অরাজনৈতিক, শিষ্টাচার–বহির্ভূত, অশোভন, রীতিবিরোধী’ বলছে। অথচ তোমরা মজাটা করেছো তোমাদের স্কুলেই আয়োজিত একটি রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে, যেখানে দেশের একজন প্রধান রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

    কি করুণ প্রতারণা তোমাদের সাথে! কেমন অসততা, ভণ্ডামি!

    আসলে মজা করে স্লোগান দিয়ে তোমরা সত্যটা বের করে এনেছো। আজ তোমাদের সাথে যা হয়েছে সে অবস্থায় দেশের ছোট থেকে বড় প্রতিটি শিক্ষার্থী রয়েছে। প্রতিটি মানুষ রয়েছে। পার্থক্য কেবল, ওরা এখনো ফেস করেনি। যে কোন সময় করতে পারে।

    আচ্ছা, তোমরা ফেস করলে কেন? তোমরা কি দুর্ভাগা? নাকি তোমরাই সঠিক? শুধু প্রমাণের জন্য সময়ের অপেক্ষা? এমনকি ওই প্রতিষ্ঠানে আর পড়ার সুযোগ না পেলেও তোমাদের জীবন থেকে বিশ্বসেরা হবার একটি সুযোগও অবশ্যই হাতছাড়া হয়নি?

    ‘জয় বাংলা’ আসলে অনেক ভারি। যা নিয়ে তোমরা মজা করে এই অবস্থায় পড়েছো। তোমাদের মা-বাবাকে ডেকেও এখন অপমান করা হবে।

    শোনো, এই ওজনটা এবার বোঝার চেষ্টা করো। মজা করার জন্য কেন এটিই বেছে নিলে? বাচ্চা দশটা ছেলের এই মজাটাকেও ওরা এতোটা ভয় পায়? এর এতোই শক্তি যে উচ্চারণ করলে  বাচ্চাদের জীবনও ধ্বংস করা যায়?

    কেন এর এতো শক্তি জানো? কারণ এই শব্দ দিয়ে তোমার প্রিয় এই দেশটার জন্ম নিয়েছে, যে দেশটার জন্য তুমি গুলির সামনে দাঁড়াতেও ভয় পাও না।

    এমন একটি শব্দ উচ্চারণের জন্য যারা তোমাকে ধ্বংস করতে চায় তারা আসলে কারা? তারা কি চায়? তোমাকে ধ্বংসের পর কি তারা এই দেশটাকেই ধ্বংস করে দিবে না? শুধু সময়ের অপেক্ষা!

    নিজেকে প্রশ্ন করো। উত্তর পেতে সাহায্য করবে তোমাদের উচ্চারিত ওই শব্দটিই। ওই শব্দই তোমাদের শক্তিশালী করবে। পৃথিবিতে সেরাদের সেরা হবার সুযোগ-সম্ভাবনা বাঁচিয়ে রাখবে।

    তোমাদের জন্য শুভকামনা। তোমাদের ‘জয় বাংলার’ শুভেচ্ছা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘বৃটিশ-পূর্বযুগে বাংলার কৃষিজমির মালিকানা ও ভূমি-রাজস্ব’
    Next Article আগুনে পুড়ল শিশু, আর ইউনুস ব্যস্ত ফটোসেশনে
    JoyBangla Editor

    Related Posts

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী মুসলিম নেতারা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.