Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শহীদ তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা ও বার্তা
    Politics

    শহীদ তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতির শ্রদ্ধা ও বার্তা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এক বাণীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

    ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমদ। ছাত্রজীবন থেকেই তিনি ব্রিটিশবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে খুব শিগগিরই বঙ্গবন্ধুর স্নেহধন্য সহযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

    ভাষা আন্দোলন, ছয় দফা, ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদের নেতৃত্ব ছিল অসামান্য। ২৫ মার্চ কালরাত্রির পর পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার মধ্যে বঙ্গবন্ধুর নির্দেশে ভারতে আশ্রয় নিয়ে তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের রূপরেখা তৈরি করেন এবং ১৭ এপ্রিল মুজিবনগরে গঠিত প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    আওয়ামী লীগ সভাপতি তাঁর বাণীতে বলেন, তাজউদ্দীন আহমদ মেধা, প্রজ্ঞা, সততা ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। তাঁর দক্ষ নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু তাঁকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন।

    ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের কথাও স্মরণ করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, দেশবিরোধী অপশক্তি আজও সক্রিয়। একাত্তরের পরাজিত শক্তির সহযোগিতায় তারা ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। জাতির পিতার বাড়ি ও সমাধি, তাজউদ্দীনের ভাস্কর্য ও ম্যুরালের ওপর হামলা সেই চক্রান্তেরই অংশ।

    তিনি বলেন, “এই অপশক্তির নেতৃত্বে রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের মতো কিছু ক্রীড়নক, যারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে।” তিনি দেশবাসীকে আহ্বান জানান আসন্ন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে, যেন মুক্তিযুদ্ধের মূল চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

    বাণীতে আওয়ামী লীগ সভাপতি শহীদ তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, “তাঁর আদর্শ ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তিনি বলেন, “শুভ জন্মশতবার্ষিকী বঙ্গতাজ। আপনার স্মৃতি অমর হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক — বাংলাদেশ চিরজীবী হোক।”

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহেশখালীতে জাতীয় নারী ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ কেটে দিল উগ্রবাদীরা
    Next Article ঢাকায় শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে রক্তাক্ত দমন—মানবাধিকার লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ জেএমবিএফ
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    August 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.