Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    সুদীপ চক্রবর্তীর গ্রেফতার ও ন্যায় বিচারের প্রত্যাশা

    April 29, 2026

    হাসন রাজার ঘরে নিভে  যাওয়া দুই প্রদীপ

    April 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৫৪ নাগরিকের বিবৃতি: বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
    Bangladesh

    ৫৪ নাগরিকের বিবৃতি: বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনা জারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন

    দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনা জারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন

    বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য পোশাক নির্ধারণ করে জারি করা নির্দেশনাকে ‘ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির’ আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ৫৪ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে এ ধরনের আপত্তিকর নির্দেশনা জারির সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

    আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘২১ জুলাই বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং নির্দিষ্ট রঙের স্কার্ফ বা হিজাব পরার নির্দেশনা দেয়। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। যদিও পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই নির্দেশনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সে জন্য আমরা গভর্নরকে ধন্যবাদ জানাই।’

    বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘এ ধরনের নির্দেশনা কেবল নারীর মৌলিক অধিকার ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং বাংলাদেশ ব্যাংকের মতো একটি জাতীয় সংস্থার প্রাতিষ্ঠানিক রুচি ও সংস্কৃতির জন্যও লজ্জাজনক।’

    নির্দেশনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এ নির্দেশনা প্রত্যাহার করা হলেও যেহেতু এটি জারি হয়েছিল, এ কারণে সেটি আমলে নিয়ে নির্দেশনা জারির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রতিটি জাতীয় প্রতিষ্ঠানেরই জনগণের কাছে জবাবদিহির দায় আছে, সেটি স্মরণ করিয়ে দিতে চাই।’

    বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতানা কামাল, নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী নুর খান, সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আসকের সভাপতি জেড আই খান, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, ঢাকা শিশু হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. নায়লা জামান খান, ঢাকা বিশ্বিবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, আদিবাসী মানবাধিকারকর্মী রানী য়েন য়েন, বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট তাসলিমা ইসলাম, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সংগীতশিল্পী কৃঞ্চকলি ইসলাম, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমাসহ আরও অনেকে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএক বিয়ের খাবার খেয়ে গেলেন অন্য বরযাত্রীরা
    Next Article মুসলিমরা যদি তাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন, তাহলে তারা কীভাবে বাংলাদেশি হতে পারে?’
    JoyBangla Editor

    Related Posts

    ক্রমশ বেপরোয়া রোহিঙ্গারা: ১৩ লাখ জনঅধ্যুষিত ক্যাম্পে বিশৃঙ্খলা চরমে, বড় বিপর্যয়ের শঙ্কা

    April 28, 2026

    দেশের ৮ বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

    April 28, 2026

     কথিত জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে প্রতিদিন গড়ে ৫৬ হাজার টাকা আপ্যায়ন ব্যয়, ছয় মাসে ১ কোটি

    April 28, 2026

    কিছু কিছু কলঙ্কের দাগ শতাব্দী পেরিয়ে গেলেও মুছে যায় না

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026

     ‘সংবিধানের কোথাও লেখা নেই জয় বাংলা নিষিদ্ধ’: ইমির মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে গর্জন

    April 26, 2026

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতা শাহাদাত হোসেনের

    April 24, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    By JoyBangla EditorApril 29, 20260

    ​ঢাকা: দেশের আর্থিক খাতের এক ভয়াবহ ও করুণ চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ…

    সুদীপ চক্রবর্তীর গ্রেফতার ও ন্যায় বিচারের প্রত্যাশা

    April 29, 2026

    হাসন রাজার ঘরে নিভে  যাওয়া দুই প্রদীপ

    April 29, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026

    ইতিহাস বড় সত্যনিষ্ট

    April 29, 2026

     ‘সংবিধানের কোথাও লেখা নেই জয় বাংলা নিষিদ্ধ’: ইমির মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে গর্জন

    April 26, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.