Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    March 10, 2026

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    March 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ
    International

    ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এ অবস্থায় চাপ বাড়ছে ব্রিটিশ সরকারের ওপরও। রাশিয়া বলছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। আবার ইউরোপেরই কয়েকটি দেশ এ স্বীকৃতির চেয়ে রাষ্ট্র প্রতিষ্ঠাকে গুরুত্ব দিচ্ছে। শুক্রবার এএফপি জানায়, যুক্তরাজ্যের ২২০ জনের বেশি সংসদ সদস্য (এমপি), যাদের মধ্যে শাসক দল লেবার পার্টির অনেকেই আছেন। তারা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছেন। ৯টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আপনাকে অনুরোধ করছি– আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন।’

    আগামী সোম ও মঙ্গলবার জাতিসংঘের উদ্যোগে এ সম্মেলন ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে বলা হয়, ‘আমরা বুঝি, যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে।’

    ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, ‘১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল গঠনে যুক্তরাজ্যের ভূমিকা ছিল; এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব।’

    এ চিঠিতে রক্ষণশীল, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি ও ওয়েলসের প্লাইড কামরিসসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা সই করেন। স্টারমার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সাড়া দেয়নি।

    ‘হিতে বিপরীতের’ শঙ্কা মেলোনির

    প্রতিষ্ঠা লাভের আগেই ফিলিস্তিনকে ‘রাষ্ট্র হিসেবে স্বীকৃতি’ দেওয়া হলে তাতে উল্টো ফলও হতে পারে বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগেই তাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।’

    রয়টার্স জানায়, শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেটার অস্তিত্ব নেই, কিন্তু কাগজে স্বীকৃতি থাকলে, মনে হতে পারে সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আদতে হয়নি।’ এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি তখনই দেওয়া যেতে পারে, যখন নতুন ফিলিস্তিনি রাষ্ট্রও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

    স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া

    আরটি জানিয়েছে, রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে ভাবছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রাশিয়া সব সময়ই ফিলিস্তিন সমস্যার সমাধানের ভিত্তি হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল। মস্কো ১৯৮৮ সালেই ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করে স্বীকৃতি দিয়েছিল। পেসকভের মতে, শান্তি কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনে চলার মাধ্যমেই অর্জন করা সম্ভব।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাজায় হামলা-ক্ষুধার করাল ছায়া, একদিনেই নিহত অন্তত ৭১
    Next Article ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ: বৈষম্যবিরোধীর ৫ জনের বিরুদ্ধে মামলা
    JoyBangla Editor

    Related Posts

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

    March 9, 2026

    ট্রাম্প ইরানের মুক্তিদাতা: ইরানি অভিনেত্রী

    March 9, 2026

    হঠাৎ পাশার দান উল্টালো। ইরান মার খেতে খেতে সপ্তম দিনের মাথায় এসে  এক নতুন মোড়

    March 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    By JoyBangla EditorMarch 10, 20260

    ফারুক আহমদ কবি ও কথাসাহিত্যিক হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়, উৎস প্রকাশনীর স্টলে…

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    March 10, 2026

    স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা

    March 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.