Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » গঙ্গাচড়ায় হিন্দু বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা
    Bangladesh

    গঙ্গাচড়ায় হিন্দু বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 30, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে বর্বরোচিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মানবাধিকার সংগঠনটি একে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

    তবে বিষয়টি সরকার পাশ কাটিয়ে যাচ্ছে এবং সংবাদ মাধ্যমেও প্রচার হচ্ছেনা বলে অভিযোগ আছে। সংখ্যালঘু নির্যাতনের ঘটনাটি সরকার হামলাকারীদের রক্ষায় চেপে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আসক জানিয়েছে, শুধুমাত্র এক কিশোরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। হিন্দুরা বাড়িঘর লুট হওয়ার পর পালিয়ে যাচ্ছেন।

    বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে সাইবার সুরক্ষা আইনে আটক করে কারাগারে পাঠালেও, আইনি প্রক্রিয়া চলতে থাকা অবস্থায় এলাকাজুড়ে মাইকে উস্কানিমূলক প্রচার চালানো হয়। ফলে উগ্রবাদী সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। শতাধিক পরিবার ঘরছাড়া হয় এবং গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন হিন্দুরা।

    স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হলেও, প্রশ্ন উঠেছে কেন বারবার একই ধরনের হামলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না কেন?

    আসক বলছে, ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বাংলাদেশে এখন এক উদ্বেগজনক পর্যায়ে পৌছেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি এই সরকারের সময়েই বাড়ছে এবং বারবার সংখ্যালঘুরা হামলার শিকার হচ্ছেন। দোষীরা অধিকাংশ সময়েই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই দায়মুক্তির সংস্কৃতি বিচারহীনতার একটি ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করছে, যা সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে।

    আসকের বিবৃতিতে তিন দফা দাবি জানানো হয়েছে:

    এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ;

    আক্রান্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা;

    ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর, বলিষ্ঠ ও দৃশ্যমান ভূমিকা।

    এদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের হামলা কেবল হিন্দু সম্প্রদায়ের ওপর নয়, বরং পুরো বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধানের মূলচেতনার ওপর আঘাত। রাষ্ট্র যদি এই ঘটনায় দৃঢ় অবস্থান না নেয়, তবে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুসের দুঃশাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নীলিমা আকতার চাকরিচ্যুত
    Next Article ডিগ্রি নাই, সমস্যা নাই!
    JoyBangla Editor

    Related Posts

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    আজ ১০ই জুলাই, হুমায়ূন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী

    July 10, 2026

    গাড়ির চাপ কমাতে চালু হচ্ছে ‘যানজট শুল্ক’

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    By JoyBangla EditorJuly 12, 20260

    আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি…

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026

    ফাতাহ কমব্যাট ধর্মীয় লেবাসে জঙ্গি, ইন্টেরিম সরকারের বিষফল

    July 12, 2026

    দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার

    July 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.