Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৫ আগস্টের পর টিউশনি ছেড়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিতে দুই ভাই
    Bangladesh

    ৫ আগস্টের পর টিউশনি ছেড়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিতে দুই ভাই

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 30, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    টিউশন করে পড়া লেখার খরচ চালাতেন সাকাদাউন সিয়াম এবং ছোট ভাই সাদমান সাদাব। কয়েক মাস হলো টিউশন ছেড়ে দিয়েছেন তারা। এরপর হঠাৎ এক দিন এলাকায় খবর এলো রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুজনই। এ ঘটনায় বিস্মিত হয়ে পড়েন এলাকাবাসী।

    খোঁজ নিয়ে জানা গেছে, সাকাদাউন সিয়াম এবং সাদমান সাদাব—দুজনই রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী। নাটোরের গোপালপুরে তাদের আদি বাড়ি। তবে তারা বর্তমানে রাজশাহীর বাসিন্দা। তাদের বাবা এসএম কবিরুজ্জামান পেশায় এক গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারী।

    মূলত গত শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেত্রী (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে এই আপন দুই ভাইও রয়েছে।

    ওই সময় পুলিশ জানায়, তারা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিলেন।

    গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে আগে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। এর আগে ১০ লাখ টাকাও নিয়েছিলেন। শনিবার তারা বাকি টাকা চাইতে ওই বাসায় গিয়েছিলেন। পরে সেখান থেকে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসি।

    চাঁদাবাজি করতে গিয়ে দুই ছেলের গ্রেপ্তারের খবরে আক্ষেপ করেছেন তাদের বাবা এসএম কবিরুজ্জামান। তিনি বলছেন, এটা মেনে নেওয়া তার জন্য কঠিন।

    এসএম কবিরুজ্জামানের আদি বাড়ি নাটোরের গোপালপুরে হলেও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে দেনার দায়ে বাড়ি বিক্রি করে এক দশক আগে রাজশাহীতে চলে আসেন। বর্তমানে পরিবার নিয়ে কেচুয়াতৈল এলাকায় মেসার্স এন বি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের পাশের একটি ভাড়া বাসায় থাকেন।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই শিক্ষার্থীর বাবা কবিরুজ্জামান ফিলিং স্টেশনে স্বল্প বেতনে চাকরি করছেন। ওই বেতনের বেশিরভাগ টাকা বাসা ভাড়া দিতেই ফুরিয়ে যায়। আগে দুই ভাই টিউশন করে খরচ চালাতেন। তবে কয়েক মাস হলো টিউশন ছেড়ে দিয়েছেন। রাজশাহীতে কবির উদ্দিনের নিজস্ব কোনো জমি নেই। দুই ছেলের গ্রেপ্তারের খবরে স্থানীয় লোকজনও বিস্মিত।

    সরেজমিনে ওই ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, গাড়িতে গ্যাস ভরছেন কবিরুজ্জামান। কাজ করতে করতে তিনি বলেন, ‘ফিলিং স্টেশনে কাজ করে আয় খুবই কম। যা পান তা দিয়ে বাসা ভাড়া দিতেই চলে যায়। ছেলেদের পড়াশোনায় মাসে ২০ হাজার টাকার মতো খরচ লাগে। তাকে কেউ খুশি হয়ে কিছু দিলে, সেটি দিয়ে চলেন তিনি।’

    তিনি আরও বলেন, ‘দুই ছেলে আগে টিউশন করত। কিছুদিন হলো রাজনীতিতে জড়িয়ে পড়েছে। রোববার সকালে জানলাম, দুই ছেলে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না। ওদের জীবনধারা আলাদা। দাঁড়ি রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। চাঁদাবাজির সঙ্গে জড়াবে, এটা মেনে নেওয়া খুব কঠিন।’

    এদিকে চাঁদাবাজির ঘটনায় পাঁচজনের মধ্যে সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবসহ চারজনকে সাত দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

    তারা দুই ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য ছিলেন বলে জানা গেছে। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

    অন্য দুইজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। তাদেরও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

    সাকাদাউন সিয়াম ও সাদমান আবদুর রাজ্জাকের ঘনিষ্ঠ। ফেসবুকেও রাজ্জাকের সঙ্গে তাদের চলাফেরার একাধিক ছবি রয়েছে।

    সিয়াম ও সাদাব রাজশাহীর খড়খড়ি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন। এই বিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান মোবাশ্বের আলী বলেন, ‘এরা তো আমাদের স্কুলেরই ছাত্র ছিল। খুব ভালো ছেলে। ওরা গ্রেপ্তার হয়েছে, এটা শুনে আমি হতবাক।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসেই ‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর উদ্ধার
    Next Article মাথার চুল কেটে-জুতার মালা পরিয়ে নারীকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.