Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জাপানে সুনামি, বহু দেশে সুনামি সতর্কতা
    International

    রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জাপানে সুনামি, বহু দেশে সুনামি সতর্কতা

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 31, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডোতে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। জাপান থেকে রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ উপকূলীয় বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বহু স্থান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে উঁচু স্থানে। পেরু, ইকুয়েডর, হাওয়াই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন সহ বিভিন্ন দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে সতর্কতা হিসেবে কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের দূরত্ব প্রায় ১৩,০০০ কিলোমিটার (৮,০০০ মাইল)। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি অবস্থিত চীনের পূর্বাঞ্চলের কিছু এলাকায়ও সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। যা ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। তবে প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    ফিলিপাইনের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউট সতর্কতা জারি করেছে যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে ১ মিটারের (৩.২ ফুট) কম উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। সংস্থাটি জানিয়েছে, প্রথম সুনামি ঢেউ বুধবার দুপুর ১:২০ থেকে ২:৪০ (স্থানীয় সময়) মধ্যে পৌঁছাতে পারে। ফিলিপাইনের উপকূলবর্তী এলাকায় বসবাসকারী ও পর্যটকদের সৈকত বা সমুদ্র তীরে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হয়েছে। যে অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে আছে বাতানেস দ্বীপপুঞ্জ, আলবায় প্রদেশ, দিনাগাত দ্বীপপুঞ্জ, কাগায়ান প্রদেশ, সোরসোগন প্রদেশ, সুরিগাও দেল নরতে প্রদেশ, ইসাবেলা প্রদেশ, কাটানডুয়ানেস দ্বীপ, সুরিগাও দেল সুর প্রদেশ, অরোরা প্রদেশ, নর্দার্ন সামার প্রদেশ, দাভাও দেল নরতে প্রদেশ, কেজন প্রদেশ, ইস্টার্ন সামার প্রদেশ, দাভাও ওরিয়েন্টাল প্রদেশ, কামারিনেস নর্তে প্রদেশ, লেইতে দ্বীপ, দাভাও অক্সিডেন্টাল প্রদেশ, কামারিনেস সুর প্রদেশ, সাউদার্ন লেইতে প্রদেশ, দাভাও দেল সুর প্রদেশ, দাভাও দে অরো প্রদেশ।

    হাওয়াইয়ে সব বাণিজ্যিক জাহাজকে বন্দর খালি করার নির্দেশ

    রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি ঢেউয়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে দ্রুত বন্দর খালি করার নির্দেশ দিয়েছে। হনলুলুর বন্দর ক্যাপ্টেনের কার্যালয় এক পোস্টে জানিয়েছে, সব বাণিজ্যিক বন্দরে জাহাজ প্রবেশ বন্ধ। সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে বন্দর ত্যাগ করতে হবে। কোস্টগার্ডের এই পদক্ষেপ মূলত সুনামি ঢেউয়ের আঘাতে বন্দর ও নোঙরকৃত জাহাজের ক্ষয়ক্ষতি রোধে নেয়া হয়েছে। বড় ঢেউ বন্দর এলাকায় ঢুকে জাহাজগুলোর ধাক্কা ও সংঘর্ষ ঘটাতে পারে, যা বিপর্যয় ডেকে আনতে পারে। হাওয়াই উপকূলে কয়েক ঘণ্টার মধ্যে ৩ থেকে ১০ ফুট পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডাকসু নির্বাচনে ভোটার ৩৯ হাজার ৯৩২ জন, নির্বাচন ৯ সেপ্টেম্বর
    Next Article অবশেষে ৬২ বিষয়ে একমত হলো রাজনৈতিক দলগুলো
    JoyBangla Editor

    Related Posts

     ‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

    May 14, 2026

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ,  তারা কীভাবে যুদ্ধে হারতে পারে?

    May 13, 2026

    ইরানের কৌশলে চরম হতাশাগ্রস্ত ট্রাম্প, ফের বড় যুদ্ধের পরিকল্পনা

    May 12, 2026

    মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান: গালিবাফ

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.