Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ডাকসু নির্বাচনে ভোটার ৩৯ হাজার ৯৩২ জন, নির্বাচন ৯ সেপ্টেম্বর
    Education [ শিক্ষা ]

    ডাকসু নির্বাচনে ভোটার ৩৯ হাজার ৯৩২ জন, নির্বাচন ৯ সেপ্টেম্বর

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 31, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯,৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন।  নির্বাচান ৯ সেপ্টেম্বর।

    বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন।

    এ খসড়া তালিকা প্রকাশ করেছে খসড়া ভোটার তালিকা হলগুলোর নোটিশ বোর্ডে এরই মধ্যে টাঙানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটেও তালিকা পাঠানো হয়েছে।

    ভোটারদের মধ্যে ছাত্র রয়েছেন ২০,৯০৪ জন এবং ছাত্রী ১৯,০২৮ জন। মোট ভোটারের প্রায় ৫২% ছাত্র এবং ৪৭% ছাত্রী।

    ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে ৫,৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪,৪৯৫ জন, শামসুন নাহার হলে ৪,০৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে ২,৬৫১ জন এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২,১০৮ জন।

    ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জগন্নাথ হলে ২,২৫৪ জন। এরপর শহীদুল্লাহ হলে ২,০১৭ জন, বিজয় একাত্তর হলে ২,০১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১,৯৬১ জন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে ১,৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ১,৬০০ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১,৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১,৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে ১,৩৯৪ জন, অমর একুশে হলে ১,৩১৯ জন, কবি জসীমউদদীন হলে ১,২৯৮ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯ জন।

    তফসিল অনুযায়ী, ভোটার তালিকা নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে ৬ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    এছাড়া, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট। প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

    ৯ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৯ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯শে জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসু’র সকল রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    তফসিল অনুযায়ী নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩০শে জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে ৬ই আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ই আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণ করা হবে ১২ থেকে ১৮ই আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৯শে আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০শে আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১শে আগস্ট দুপুর ১টার মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫শে আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬শে আগস্ট বিকাল ৪টায়। সবশেষ, ভোটগ্রহণ করা হবে ৯ই সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। একইদিনে ফলাফল ঘোষণা করা হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং কেন্দ্রীয় ডাকসু সমন্বিতভাবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে ঘোষণা দেয়া হবে।

    ইত্তেফাক/এমএএম

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডিগ্রি নাই, সমস্যা নাই!
    Next Article রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জাপানে সুনামি, বহু দেশে সুনামি সতর্কতা
    JoyBangla Editor

    Related Posts

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    · খুলনায়  বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ভাত খেয়ে ফেলায়; মেসের অন্য সদস্যরা পিটিয়ে,  ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে

    September 21, 2026

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    September 18, 2026

    ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.