Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা

    November 6, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে সেরা হংকং বিশ্ববিদ্যালয়, ঢাবি ১৩৬
    Education [ শিক্ষা ]

    কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে সেরা হংকং বিশ্ববিদ্যালয়, ঢাবি ১৩৬

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 5, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

    এবারের তালিকায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। আর দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ১৬তম। গত ৩ নভেম্বর কিউএস এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিল ঢাবি।

    এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের সেরা ১৫ বিশ্ববিদ্যালয় হচ্ছে- এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১৪৯ তম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৭৯, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২১৬,  ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২৭১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩২৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৪৯, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫২, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৭০, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল ৩৭৮, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৪০৭ তম অবস্থানে রয়েছে, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪১৫, খুলনা বিশ্ববিদ্যালয় ৪৪৫, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪৫২ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ৫০৪ তম। 

    এই তালিকায় এশিয়ার শীর্ষ ১০-এ কেবল হংকং এর ৫টি, চীনের ৩টি এবং সিঙ্গাপুরের ২টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় হয়েছে- হংকং বিশ্ববিদ্যালয়, হংকং। ২য় ও ৩য় স্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ৪ ও ৫ নম্বরে রয়েছে হংকংয়ের- হংকং সিটি বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং| যৌথভাবে ৬ এ রয়েছে চীনের ফুদান বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। তালিকায় ৮ নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এছাড়াও যৌথভাবে ৯ নম্বর অবস্থানে রয়েছে- হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আনন্দ ও গর্বের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

    তিনি বলেন, শুধু র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা, গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অগ্রাধিকার পাচ্ছে।

    উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআাদালত প্রাঙ্গনে পরিমনির গালিগালাজ: নিরাপত্তারক্ষীর ধাক্কায় ‘মাথা ফাটলো’ কৌতুহলীর
    Next Article বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ প্রতিবেদন
    JoyBangla Editor

    Related Posts

    এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর, আবেদন করবেন যেভাবে

    November 4, 2026

    বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচ-এর

    November 4, 2026

    এইচএসসির ফলাফলে বড় বিপর্যয়: ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও পড়াশোনায় বিচ্ছিন্নতা দায়ী

    November 1, 2026

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026

    কোলে স্কুলপড়ুয়া সন্তান নিয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন এক মা, পেছনে তাড়া করছে পুলিশ

    November 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    By JoyBangla EditorNovember 6, 20260

    গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে নয়জন কিশোর গলা ছেড়ে বলেছিল, “জয় বাংলা।” সাতজন নবম শ্রেণির,…

    ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা

    November 6, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.