Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যশোরে হতদরিদ্র নারীদের সরকারি চাল ছিনিয়ে নিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা
    Bangladesh

    যশোরে হতদরিদ্র নারীদের সরকারি চাল ছিনিয়ে নিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার অনুসারীদের বিরুদ্ধে।

    ঘটনাটি ঘটে আজ ৩১শে জুলাই, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ধলদা মোড় এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডব্লিউভি তালিকাভুক্ত নারীদের উলাশী ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল দেওয়া হয়। নারী সদস্যরা চাল ভ্যানে করে নিজ নিজ বাড়িতে নেওয়ার পথে ধলদা মোড়ে কিছু লোক ভ্যান থামিয়ে জোরপূর্বক চাল ছিনিয়ে নেয়।

    অভিযুক্তরা হলেন— ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার ও আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল। স্থানীয়রা জানান, এরা সবাই শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদারের রাজনীতি করে।

    নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভুক্তভোগীরা জানান, ইউনিয়ন পরিষদ থেকে আমাদের ৩ বস্তা করে চাল দেওয়া হয়েছিল। কিন্তু ধলদা মোড়ে পৌঁছালে তারা পথ আটকে দাঁড়ায়। বাধ্য হয়ে ১ বস্তা করে চাল দিয়ে আসতে হয়। কেউ কিছু বললে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয়।

    আরেক নারী বলেন, “সরকার যে সহায়তা দিচ্ছে, সেটাও যদি ভয় দেখিয়ে কেড়ে নেয়, তাহলে আমরা যাব কোথায়? গরিবের মুখের খাবারটুকুও লুটে নিচ্ছে ওরা।”

    এক ইউপি সদস্য বলেন, ঘটনাটা শুনেছি। অভিযুক্তরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় কেউ প্রকাশ্যে কিছু বলতে চায় না। তবে প্রশাসনের দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

    অভিযুক্তদের মধ্যে মশিয়ারসহ কয়েকজন উপস্থিত থাকার কথা জানালেও চাল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঘটনাস্থলে থাকলেও তারা কোনো অনিয়মে জড়িত ছিলেন না।

    শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, যদি হতদরিদ্রদের চাল বাড়ি নেওয়ার পথে কেউ জোর করে নিয়ে নেয়, সেটা অবশ্যই ছিনতাই। আমি শার্শা থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজুলাইজুড়ে মব সন্ত্রাস ও হেফাজতে মৃত্যুসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ এমএসএফ-এর
    Next Article শোকের মাস আগস্ট : বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
    JoyBangla Editor

    Related Posts

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    মুজিবনগর দিবসে শেখ হাসিনার ঐক্যের আহ্বান

    April 17, 2026

    আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

    April 17, 2026

    ৯ শতাধিক আইনজীবীর তীব্র প্রতিবাদ: ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬’ বাতিল ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নিন্দা

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    By JoyBangla EditorApril 17, 20260

    সারওয়ার-ই আলম লন্ডন: একটি আনন্দ-আড্ডা কতটা প্রাণবন্ত হতে পারে তার অনন‍্য দৃষ্টান্ত স্থাপিত হয় গতকাল…

    ব্যারিস্টার আমীর-উল ইসলামের স্মৃতিচারণ : ১৬ এপ্রিল, ১৯৭১

    April 17, 2026

    ‎ ইউরোপের ইমিগ্রেশনে নতুন ইতিহাস: ২০২৬ সালের জুনেই কার্যকর হচ্ছে সমন্বিত ‘মাইগ্রেশন প্যাক্ট’

    April 17, 2026

     ফ্রান্সে অবৈধদের জন্য বিশাল সুযোগ; মালিকের অনুমতি ছাড়াই পাওয়া যাবে বৈধতা!

    April 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026

    গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

    April 17, 2026

    ১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ

    April 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.