Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাজধানীতে আওয়ামী লীগের ৮ জনসহ গ্রেপ্তার ২৫৪
    Bangladesh

    রাজধানীতে আওয়ামী লীগের ৮ জনসহ গ্রেপ্তার ২৫৪

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৮ জনসহ মোট ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে কোনো ঢালাও অভিযান নয় বরং গোপন তথ্য থেকেই এসব গ্রেপ্তার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    শুক্রবার (১ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

    ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, ‘আমাদের কাছে যেসব গোয়েন্দা তথ্য আছে, সেগুলো বিচার-বিশ্লেষণ করে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় তাকেই গ্রেফতার করা হচ্ছে। কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে বলে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে না বা কাউকে হয়রানি করা হচ্ছে না।’

    এদিকে, রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম-আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। অপুকে গ্রেপ্তারের মাধ্যমে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ছয় জনকেই আটক করা হয়েছে।

    গেলো ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি চক্র রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা সেই বাসায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে প্রথম ধাপেই আদায় করে ১০ লাখ টাকা।

    পরে, চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে ২৬ জুলাই সন্ধ্যায় আবারও শাম্মী আহম্মেদের বাসায় গেলে ৫ জনকে আটক করে পুলিশ।

    এখন পর্যন্ত গ্রেপ্তার ৬ জনের মধ্যে তিনজনের বাসা থেকে প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা সে নিয়েও তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

    এছাড়া, ভাটারা থানার দেশে বাইরে লোক পাঠানো প্রতারণা মামলায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার জানিয়ে, এ বিষয়ে আরও তদন্ত চলছে বলেও জানান ডিসি তালেব।

    এদিকে, আওয়ামী লীগের গোপন বৈঠক এবং সেনা সদস্যসহ এসব যত তথ্য আছে, সেসব নিয়ে পুলিশ কাজ করছে ও তদন্ত চলছে বলেও জানান ডিসি তালেব।

    ইত্তেফাক/এমএস

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ‘Worst Deal’, তবু সরকারের বিজয়োল্লাস
    Next Article অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.