Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    October 25, 2026

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছিনতাইয়ের অভিনব প্রতিবাদ: শাড়ি চুড়ি নিয়ে ভৈরব থানায় হাজির জনতা
    Bangladesh

    ছিনতাইয়ের অভিনব প্রতিবাদ: শাড়ি চুড়ি নিয়ে ভৈরব থানায় হাজির জনতা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদ জানালেন স্থানীয়রা। পুলিশ ছিনতাইয়ের ঘটনা সামাল দিতে না পারায় শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন তারা। এ সময় পুলিশকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়।

    গতকাল শনিবার বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় ছিনতাইবিরোধী যুবসমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা শাড়ি ও চুড়ি নিয়ে থানায় উপস্থিত হয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করে আলটিমেটাম দেন।

    এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আজহারুল ইসলাম রিদম, নুরে আলম নিলয়, মওলানা শাহরিয়ার মোস্তাফা, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমুসহ বেশ কয়েকজন নেতা।

    এ বিষয়ে আজহারুল ইসলাম বলেন, আমরা ভৈরবে নিরাপদে নেই। আজকে সকালেও ছিনতাই হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আজকে আমরা থানা পুলিশের জন্য শাড়ি ও চুড়ি নিয়ে গেছি। যদি তারা ভৈরবকে ছিনতাইমুক্ত করতে না পারে, তাহলে আমরা থানার প্রতিটি পুলিশকে শাড়ি-চুড়ি উপহার দিব।

    নুরে আলম নিলয় বলেন, কয়েক মাসের মধ্যে আমরা অষ্টম দফায় ছিনতাইবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছি। আর আমরা বিক্ষোভ সমাবেশে করব না। ভৈরবে প্রশাসন যদি ছিনতাই নির্মূল করতে না পারে আমরা প্রশাসনের বিরুদ্ধে কঠিন আন্দোলনে নামব।

    জানা যায়, গতকাল সকাল পৌনে ৬টার দিকে পৌর কবরস্থানের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। এ সময় তাদের আহত করে সবকিছু নিয়ে যায় চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ জানাতে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন ভুক্তভোগী ফারদিন খান। ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বিকেলে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র ও যুবসমাজের নেতাকর্মীরা।

    এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, এ ছিনতাইয়ের ঘটনায় নাঈম মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। ছাত্র ও যুবসমাজ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসার বিষয়টি দুঃখজনক। তবে আমি তাদের আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে ভৈরবে ছিনতাই নির্মূল করা হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article“দাবায়ে রাখতে পারবা না”
    Next Article এই সরকারের কাছে মানুষের আর প্রত্যাশা নেই : আনিস আলমগীর
    JoyBangla Editor

    Related Posts

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026

    সিঁদুরে মেঘ দেখা

    October 24, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

    By JoyBangla EditorOctober 25, 20260

    গুলজার খান চেয়ারপার্সন, মহব্বত শেখ সাধারণ সম্পাদক ও মনির আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত লন্ডন, ২৪ অক্টোবর:…

    পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি

    October 25, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026

    বাপ হলে এমনই হতে হয়

    October 24, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.