Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কক্সবাজারের নয়া ‘কাশিমবাজার কুঠি’: দেশকে ডিপ স্টেটের কাছে ইজারা দিতে গোপন বৈঠক
    Bangladesh

    কক্সবাজারের নয়া ‘কাশিমবাজার কুঠি’: দেশকে ডিপ স্টেটের কাছে ইজারা দিতে গোপন বৈঠক

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 5, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কক্সবাজারের হোটেল সি পার্লে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা।

    আজ ৫ই আগস্ট, মঙ্গলবার অনুষ্ঠিত এই ‘বিশেষ বৈঠকে’ অংশ নেন দলের পাঁচ কেন্দ্রীয় নেতা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এনসিপি নেতাদের কক্সবাজারের ভিডিও। কক্সবাজার বিমানবন্দরে নেমে মাস্ক পরে গোপনে নির্মাণাধীন একটি পেছনের গেট দিয়ে বেরিয়ে যান এনসিপির পাঁচ নেতা।

    বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি ইতিমধ্যে তাদের হোটেলে প্রবেশের একটি ভিডিও প্রকাশ করে আবার বিশেষ নির্দেশে সরিয়ে ফেলে। তবে সেই ভিডিওটিও ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে।

    এই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা এবং আন্তর্জাতিক সেলের সদস্য খালিদ সাইফুল্লাহ।

    আলোচনার বিষয়বস্তু নিয়ে এনসিপি কিংবা যুক্তরাষ্ট্রের কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে বৈঠকের সময় ও প্রেক্ষাপট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন।

    উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে জঙ্গি হামলার পর রক্তক্ষয় এড়াতে ৫ই আগস্ট দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ই আগস্ট ইউনূস সরকার ক্ষমতায় দখল করে অসাংবিধানিক প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন করে।

    তাদের একবছর পূর্তি উপলক্ষে ঢাকায় যখন অনুষ্ঠান চলছিল, ঠিক সেসময় সাবেক মার্কিন দূতের সঙ্গে এনসিপি নেতাদের গোপন বৈঠক চলছে। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

    বিএনপিসহ বিভিন্ন পক্ষ বলছে, কক্সবাজারের হোটেল সি পার্লে বসে চলেছে ‘বাংলাদেশকে ইজারায় দেওয়ার ষড়যন্ত্র’। তাদের ভাষায়, “যেভাবে কাশিমবাজার কুঠিতে বসে বাংলার স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছিল, তেমনি এখানে বসে সংবিধান বাতিল করে দেশকে ডিপ স্টেটের হাতে তুলে দেওয়ার ছক কাটা হচ্ছে।”

    এছাড়া সাধারণ মানুষও এর তীব্র সমালোচনা করছেন। তাদের দাবি, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও নিয়ন্ত্রণ নিয়ে বিদেশি প্রভুদের সঙ্গে গোপন দরকষাকষির অংশ হিসেবেই এই মিটিং।

    তবে এ বিষয়ে এনসিপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পিটার হাসের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। এনসিপি নেতাদের বরাতে গণমাধ্যমে বলা হচ্ছে তারা সেখানে ‘চিল করতে’ গিয়েছিলেন।

    ইতিমধ্যে জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারার স্বামী খালিদ সাইফুল্লাহ এই সফরকে ব্যক্তিগত ভ্রমণ বলে দাবি করেছেন।

    এদিকে, ডিপ স্টেটের ‘অনুচর’ হিসেবে পরিচিত জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান এ বৈঠকের সত্যতা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘কক্সবাজারে কোনো গোপন বৈঠক হচ্ছে না। নতুন ওয়ান ইলেভেনের বিরুদ্ধে মার্কিন সহায়তা চাইতে এনসিপির পাঁচজন গেছে৷ নাসির, হাসনাত, সারজিস, খালেদ ও জারা।’

    সি পার্ল হোটেলের পক্ষ থেকে সেখানে পিটার হাসের উপস্থিতি অস্বীকার করা হয়েছে। যদিও বিডি ডাইজেস্ট-এর প্রতিনিধির কাছে ফ্রন্ট ডেস্কের এক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর অত্যন্ত গোপনে এনসিপির এ চার নেতা হোটেলে প্রবেশ করেন।

    পিটার হাসের উপস্থিতি সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

    তবে তিনি প্রতিবেদককে জানান, এখানে প্রায়ই বিদেশি কূটনীতিক বা গেস্টরা আসেন। স্বল্প সময়ের জন্য লাউঞ্জে বা কনফারেন্স রুমগুলো নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে ব্যবহার করেন। দূতাবাসের কেউ অফিসিয়ালি এলে প্রটোকলের কারণে বিষয়টি জানা যেত। কিন্তু তিনি (পিটার হাস) তো দূতাবাসের কর্মকর্তা নন এখন, তাই ব্যাপারে তথ্য নেই। ঊর্ধ্বতনরা বিষয়টি জানতে পারেন হয়ত।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআগস্ট শোকের মাস, জাতির পিতাকে মুছে ফেলতে চায় অবৈধ সরকার,  জ্বলে উঠুক প্রতিবাদের আগুন
    Next Article জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন
    JoyBangla Editor

    Related Posts

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.