Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আগস্ট শোকের মাস, জাতির পিতাকে মুছে ফেলতে চায় অবৈধ সরকার,  জ্বলে উঠুক প্রতিবাদের আগুন
    Politics

    আগস্ট শোকের মাস, জাতির পিতাকে মুছে ফেলতে চায় অবৈধ সরকার,  জ্বলে উঠুক প্রতিবাদের আগুন

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 5, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে শুধু একটি পঞ্জিকাগত সময় নয় এটি শোক, বেদনা, আত্মদহন এবং চরম আত্মত্যাগের মাস। এই মাসেই বাঙালি জাতি হারিয়েছে তার গর্ব, তার অভিভাবক, তার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বাধীনতার মহানায়ককে তাঁর স্বপরিবারে হত্যা করে একদল বিশ্বাসঘাতক ঘাতকচক্র। সেদিন গোটা জাতি হঠাৎই এতিম হয়ে গিয়েছিল। হারিয়েছিল এক অসাধারণ মহামানবকে, যিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের আত্মার রূপ।

    বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা। সেদিন শুধু একটি পরিবার নয়, নিহত হয়েছিল বাংলাদেশ নামক একটি স্বপ্ন, একটি আত্মপরিচয়ের বীজ।

    শোক দিবস বাতিল জাতির আত্মায় কুঠারাঘাত

    আজ যখন আগস্ট মাস আবার ফিরে এসেছে, আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতাকে। কিন্তু অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সঙ্গে দেখতে হচ্ছে, এক অবৈধ সরকার এই মাসের পবিত্রতা নষ্ট করছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার সিদ্ধান্ত একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যা বঙ্গবন্ধুর আদর্শ, আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করার স্পষ্ট লক্ষণ বহন করে।

    ড. ইউনুস নেতৃত্বাধীন কথিত সরকার যেভাবে জাতির পিতার মৃত্যুবার্ষিকীকেও অগ্রাহ্য করছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক কিংবা স্বাধীন রাষ্ট্রে কল্পনাও করা যায় না। শোক দিবস বাতিল মানে বঙ্গবন্ধুকে হত্যার দায়কে স্বীকৃতি দেওয়া নয় কি? এমন সিদ্ধান্তের মাধ্যমে তাঁরা কার স্বার্থ রক্ষা করছে, এই প্রশ্ন এখন প্রতিটি মুক্তিকামী মানুষের মনে।

    ইতিহাস বিকৃতি ও চক্রান্তের সময়

    এটা শুধু বঙ্গবন্ধুর প্রতি অসম্মান নয় এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম ইতিহাসের বিরুদ্ধে বিদ্রোহ। বঙ্গবন্ধু ছিলেন সেই মহান নেতা, যাঁর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। আর এখন তাঁর নাম মুছে ফেলার, ইতিহাস বদলে ফেলার অপচেষ্টা চলছে। স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ও বিদেশী প্রভুদের স্বার্থকে প্রাধান্য দিতে চাইছে এই অবৈধ শাসকগোষ্ঠী।

    যখনই বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করে, তখনই লক্ষ্য করা যায় তারা প্রথমেই ইতিহাস মুছে ফেলতে চায়। আর বঙ্গবন্ধুর ইতিহাস তো তাদের সামনে সবচেয়ে বড় বাধা, কারণ এই মানুষটি ছিলেন জনগণের শাশ্বত প্রতীক।

    প্রতিবাদ জানাই, প্রতিরোধ গড়ি

    আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই।

    আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

    আমরা বলতে চাই,বঙ্গবন্ধু ইতিহাসের চিরন্তন সত্য, তাঁকে মুছে ফেলার চেষ্টা মানে বাংলাদেশকে মুছে ফেলার চেষ্টা।

    আগস্ট শুধু শোকের মাস নয়, এটি প্রতিরোধের মাস। এই মাসেই আমাদের শপথ নিতে হবে কারা ইতিহাস বিকৃত করছে, কারা জাতির পিতার স্মৃতি মুছে ফেলতে চায়, তাদের মুখোশ টেনে খুলে ফেলতে হবে।

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি নৈতিক ও রাজনৈতিক অপরাধ। এই সিদ্ধান্ত শুধুমাত্র বঙ্গবন্ধুর অনুসারীদের নয়, বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ে আগুন ধরিয়েছে।

    আমরা বিশ্বাস করি, এই ষড়যন্ত্রের জবাব ইতিহাস নিজেই দেবে। আর সেই ইতিহাসে থাকবে বঙ্গবন্ধুর নাম সোনার হরফে লেখা, আর বেঈমানদের নাম থাকবে অন্ধকার অধ্যায়ে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাবিতে জুলাই আন্দোলনে ছাত্রলীগে জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
    Next Article কক্সবাজারের নয়া ‘কাশিমবাজার কুঠি’: দেশকে ডিপ স্টেটের কাছে ইজারা দিতে গোপন বৈঠক
    JoyBangla Editor

    Related Posts

    দেশে ফেরার আগে দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রাষ্ট্রসংঘের বিশেষ র‍্যাপোর্টারদের কাছে চিঠি হাসিনার

    October 28, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

    October 24, 2026

    “আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসব’- শেখ হাসিনা

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.