Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুলাই সনদ মানেই গণহত্যার লাইসেন্স,সংবিধানে তা যুক্ত করার পেছনে ইউনুসের ভয়ংকর পরিকল্পনা
    Politics

    জুলাই সনদ মানেই গণহত্যার লাইসেন্স,সংবিধানে তা যুক্ত করার পেছনে ইউনুসের ভয়ংকর পরিকল্পনা

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 6, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৪ সালের তথাকথিত ‘জুলাই যোদ্ধা’দের নাম ব্যবহার করে একটি সহিংস, রক্তাক্ত, নৈরাজ্যিক ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছিল, যার ভয়াবহতা ও পরিণতি এখনো জাতির মানসপটে তাজা। পুলিশের রক্ত, জনগণের কান্না, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস, আইনের শাসনের বিপর্যয় এইসবই সেই তথাকথিত ‘জুলাই বিপ্লব’-এর আসল মুখোশ।

    এখন, এই ভয়াবহ ঘটনার নাটের গুরুদের দায়মুক্তি দিতে এবং ইতিহাসের দায় এড়াতে একটি গভীর চক্রান্ত চলমান। এই চক্রান্তের কেন্দ্রবিন্দু হচ্ছে ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব। পেছনের উদ্দেশ্য একটাই জুলাই মাসে সংঘটিত রাষ্ট্রদ্রোহমূলক, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া। এবং এসবের মধ্যমণি হলেন ড. ইউনুস।

    ড. ইউনুস ও তার অনুগামী এনসিপি জোট বুঝে গেছে, দেশের আইনি কাঠামো তাদের পক্ষে নয়। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে সামরিক শাসন ও অসাংবিধানিক ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে আখ্যা দিয়েছে। সংবিধানে অনুচ্ছেদ ৭ক যুক্ত করে যেকোনো অবৈধ ক্ষমতা দখলকে করা হয়েছে ফৌজদারি অপরাধ। অর্থাৎ ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তারাও এই আইনের আওতায় অপরাধী।

    কিন্তু এখানেই ড. ইউনুস ও তার সাঙ্গপাঙ্গদের বিপদ। কারণ তারা জানে একবার বিচার শুরু হলে তাদের অনেকেই রক্ষা পাবে না। তাই তারা “জুলাই সনদ”-এর নামে একটি ইনডেমনিটি চুক্তি সংবিধানে প্রবেশ করিয়ে নিজেদের সুরক্ষার চাদর খুঁজছে। ঠিক যেমন ১৯৭৫ সালের পর খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল, আজ আবার ঠিক তেমনই ইতিহাসকে পুনরাবৃত্তি করার চেষ্টা চলছে।

    তবে এখানে একটি বড় সাংবিধানিক বাধা রয়েছে। সংবিধানের ১৫০ অনুচ্ছেদ অত্যন্ত স্পষ্ট: কেবলমাত্র ২৬ মার্চ ১৯৭১ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ সময়কালকেই অন্তর্বর্তীকালীন হিসেব ধরে অতিরিক্ত বিধান যোগ করা যাবে। এর বাইরে কিছু সংযোজন করা যাবে না। উপরন্তু, সংবিধানের ৭খ অনুচ্ছেদ বলছে প্রস্তাবনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাগসহ মূল কাঠামোগত ধারাগুলো অসংশোধনযোগ্য। কাজেই এই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার যে স্বপ্ন তারা দেখছে, তা পুরোপুরি অসাংবিধানিক ও বিপজ্জনক।

    এত স্পষ্ট সাংবিধানিক বাধা থাকা সত্ত্বেও কেন তারা এই পথ বেছে নিচ্ছে? কারণ একটাই তারা জানে, তাদের বিরুদ্ধে বিচার শুরু হলে সেটি শুধু ব্যক্তিগত নয়, একটি রাজনৈতিক শক্তিরও সমাপ্তি ডেকে আনবে। তাই “জুলাই যোদ্ধা” নামক ছদ্মবেশে তারা নিজেদের অপরাধকে বীরত্বে পরিণত করতে চায়।

    কিন্তু জাতি কি এতটাই স্মৃতিহীন? যারা রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাস, লুটপাট, খুন, চাঁদাবাজি করেছে, তাদের কি ‘যোদ্ধা’ বলা যায়? না, এরা যোদ্ধা নয় এরা ষড়যন্ত্রকারী, ক্ষমতালোভী, ইতিহাস বিকৃতিকারী।

    তথাকথিত “জুলাই সনদ” বাস্তবিক অর্থে একটি রাজনৈতিক পলায়নপত্র, যেখানে অপরাধ ঢাকতে সংবিধানকেই ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। কিন্তু জাতির সঙ্গে, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে, শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ পার পায়নি, এবারও পাবে না।

    তাই বলতেই হয় জুলাই সনদ মানে দায়মুক্তির চক্রান্ত। ইউনুস চায় সংবিধানকে ঢাল বানিয়ে অপরাধীদের রক্ষা করতে। কিন্তু এ চক্রান্তের পরিণতি ভয়াবহ হবে কারণ ইতিহাস সব কিছু লিখে রাখে, এবং বিচার একদিন হবেই। (আওযামীলীগ পেইজ থেকে।)

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসৃজনশীল মানুষ মাহবুব জামান-এর নয়া উদ্ভাবন: আসুন, হস্তাক্ষর বাঁচিয়ে রাখি
    Next Article জাপানের উতসবে ব্রাহ্মণবাড়িয়ার মানবপুতুলরা
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.