Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জুলাইয়ে কী লাভ অইল? সবইতো ঝুইল্যা গেল!
    Bangladesh

    জুলাইয়ে কী লাভ অইল? সবইতো ঝুইল্যা গেল!

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 8, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।।আনিতা ইসলাম।।

    গ্রামের রাস্তায় হাঁটার সময় মাথা ঘুড়ে এক ব্যক্তি পাশে নালায় পড়ে গিয়েছিল। কোনোমতে স্থির হয়ে নালার জল থেকে উঠবে, এমন সময় ধাতব কিছু তার পায়ে  ঠেকলো। হাতড়ে দেখে মাঝারি সাইজের মুখবন্ধ একটা কলস।

    বন্ধ মুখটা খুলে দেখলো, সোনার মোহরে কলস ভর্তি। নোংরা পানিতে ডুবে থাকা কলসখানা সাফসুতরো করার জন্য  লোকটা গেলো পাশের নদীতে। ধুতে গিয়ে সমোহর কলসটা হাত ফসকে নদীর অতলে কোথায় যে গড়িয়ে গেলো, আর খুঁজেই পেলো না লোকটা।

    হঠাৎ পাওয়া বিপুল সম্পদ হাতছাড়া হলে কার না মাথা খারাপ হয়? দুঃখভারাক্রান্ত মনে লোকটা বার বার বলতে লাগলো: ‘পাইয়া কি লাভ অইল, না পাইলেইতো ভালো ছিল!’ এই কথা বলতে বলতেই সে বাড়ি ফিরলো এবং বাড়ি ফিরেও বার বার সে ঐ এক কথাই বলতে লাগলো: ‘পাইয়া কি লাভ অইল’ ইত্যাদি।

    লোকটির স্ত্রী তার স্বামীর কথার মাথামুণ্ডু কিছুই বুঝতে পারে না। বার বার জিগ্যেস করে: ‘এই কথার মানে কী?’ লোকটির মাথা তখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। ঐ এক কথাই সে বলে গেলো: ‘পাইয়া কি, ইত্যাদি’। কাঁহাতক আর এই এক কথা সহ্য করা যায়? এক সময় মহা রেগে গিয়ে স্ত্রী বললো ‘কী পাইছ, কী পাও নাই, অহনি কও! নইলে রাতে কিন্তু খবর আছে!’

    সদ্য মোহরভর্তি কলস হারানো লোকটি পাগল হলেও অতটা পাগল তখনও হয়নি যে প্রেমভর্তি স্ত্রীরত্নটুকুও সে হারাতে চাইবে। আদ্যোপান্ত শুনে স্ত্রী বললো: ‘শুইনা কী লাভ অইল, না শুনলেইতো ভালো ছিল!’ 

    তার পর থেকে একটানা বিলাপের সুরে স্বামী আর স্ত্রীর একজন ‘পাইয়া কি লাভ অইল?’ এবং অন্যজন ‘শুইনা কি লাভ অইল?’ বলতে থাকলো।দিনরাত একটানা এই কাঁদুনি শুনে যুগপৎ বিরক্ত এবং অনুসন্ধিৎসু হয়ে প্রতিবেশিরা ছুটে আসলো অনেকটাই বাধ্য হলো। ‘কী পাইয়া, কী শুইনা?’ প্রশ্ন করতে থাকলো তারা। একটানা প্রশ্নে বিরক্ত হয়ে পাগল স্বামী-স্ত্রী দুই জন দুই রাম দা নিয়ে প্রতিবেশিদের তাড়া করলো।

    ‘আইসা কি লাভ অইল, না আসলেইতো ভালো ছিল!’ বলে  প্রাণপণে চিৎকার করে প্রাণভয়ে উর্ধ্বশ্বাসে দিগি¦দিক জ্ঞানশূন্য  হয়ে পালাতে লাগলো প্রতিবেশিরা, যে যেদিকে পারে। গ্রামবাসীদের পুনরাবৃত্তির এই মনোবৈকল্য নিরাময় হতে বহু দিন লেগেছিল।

    জুলাই পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশে কেউ বলছে: ‘ইউনুস আইসা কি লাভ অইল, না আসলেইতো ভালো ছিল।’ কিংবা ‘জেঞ্জি এইডা কী করলো, না করলেইতো ভালো ছিল!’, ‘জুলাইয়ে কি লাভ অইল, সবইতো ঝুইল্যা গেলো!’ কেউ কেউ আবার  বলছে: ‘কুন্তল যে বাতাসে পাকছে, আগেতো বুঝি নাই!’ অচিরেই ইউনুস বলবে: ‘ক্ষমতা পাইয়া কি লাভ অইল, না পাইলেইতো ভালো ছিল।’

    আমার মতো আকলমন্দ যারা জুলাই মাসেই ‘তুই ক্যাডা, মুই ক্যাডা’ শ্লোগানের ইশারায় শুনে বুঝে গিয়েছিল প্রকৃত ঘটনা কী, বন্ধুদের বোকামির  সরল স্বীকারোক্তি শুনে আমাদের মনে হচ্ছে: ‘শুইনা কী লাভ অইল, না শুনলেইতো ভালো ছিল!’

    সরকার নিশ্চয়ই পরিবর্তন হবে কোনো এক দিন, কিন্তু বাঙালি জাতির এই হিস্টিরিয়া নিরাময় হতে বহুকাল লাগবে, ঐ গ্রামবাসীদের মতো।

    এক পাঠক যেমন লিখেছেন, আপনাদেরও কি মনে হচ্ছে, পইড়া কি লাভ অইল, না পড়লেইতো ভালো ছিল?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপশ্চিমা বিশ্ব পুতিনকে জার উপাধি দিলেও এশিয়ায় পুতিনের নাম স্ট্রং ম্যান
    Next Article প্রতিকূলতার মুখেও লড়ে যাচ্ছে মৌলভীবাজারের ৯২ চা বাগান
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.