Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নিউ মার্কেটে অভিযানে প্রায় ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার
    Bangladesh

    নিউ মার্কেটে অভিযানে প্রায় ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 10, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকার নিউ মার্কেট এলাকায় বিভিন্ন ধারলো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পায় সেনাবাহিনী। সেখানে অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতিসহ প্রায় ১১০০টি অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের বেশিরভাগই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছিল।

    সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প থেকে শনিবার (৯ আগস্ট) জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে। এর আগেও গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে ‘সামুরাই’ ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল, যা সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    চলতি মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর কোনো একটি স্থান থেকে এসব ‘সামুরাই’ অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরে গ্রেপ্তার হওয়া কয়েকজন সন্ত্রাসীও জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিন ধরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া যায়, যেগুলোর কোনো গৃহস্থালি ব্যবহার নেই। বরং গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে তারা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা, তা নিশ্চিত করতে তদন্ত চলবে।

    ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, এ ধরনের ধারালো অস্ত্র বিক্রি না করতে। বর্তমান পরিস্থিতিতে এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।

    সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে সহায়তা করতে এবং আশপাশে কোনো অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে।

    সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা দিনরাত কাজ করছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ অস্তিত্ব হুমকির মধ্যে রয়েছে: সন্তু লারমা
    Next Article ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি
    JoyBangla Editor

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

    September 13, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.