Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    April 14, 2026

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান

    April 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার: খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক
    United Kingdom - যুক্তরাজ্য

    দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার: খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 11, 2025No Comments5 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত বছর বাংলাদেশে ক্ষমতা হারান শেখ হাসিনা। তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তিনি দেশটির পার্লামেন্টারি আসনের এমপিও। ব্রিটেনের মন্ত্রী ছিলেন টিউলিপ। ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেশ ঘনিষ্ঠ।

    বাংলাদেশে তাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর কাছে নতুন নয়। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে—এই খবর মাত্র সপ্তাহখানেক আগে তিনি জেনেছেন আইনজীবীর মারফত। অভিযোগ, তিনি তাঁর খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাচলে তাঁর মা, ভাই ও বোনের জন্য প্লট নিয়েছেন।

    বরাবরের মতো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন, এসব অভিযোগ ‘পুরোপুরি অবাস্তব’। আগামীকাল সোমবার (১১ আগস্ট) ঢাকার আদালতে টিউলিপসহ আরও ২০ জনের বিরুদ্ধে এই মামলার শুনানি শুরু হবে। সশরীরে বা ভিডিও লিংকের মাধ্যমে তিনি এই শুনানিতে অংশ নেবেন কি না?

    জবাবে টিউলিপ বলেন, ‘আমি হোগো কিথ কেসির কাছ থেকে আইনি পরামর্শ নিচ্ছি। আমার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সেটা তাঁদের পরামর্শের আলোকে নির্ধারণ করা হবে।’

    তিনি বলেন, আদালতে হাজির হতে ‘আনুষ্ঠানিক সমন’ পাননি তিনি। তাঁর ‘বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে’, তা তিনি ‘এখনো জানেন না’।

    এই ব্রিটিশ এমপি বলেন, ‘মনে হচ্ছে, আমি যেন এক চরম অস্বস্তিকর দুঃস্বপ্নে আটকে গেছি, যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। অথচ আমি এখনো জানতে পারিনি, অভিযোগটা কী বা এই বিচার আসলে কী নিয়ে।’

    বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রয়োজনে টিউলিপের অনুপস্থিতিতেই বিচার চলবে। টিউলিপ দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ ইস্যু সামনে আসবে। তবে ব্রিটেনের সাবেক মন্ত্রী বলেন, ‘আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি, এমন কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।’

    টিউলিপ যে দেশের নাগরিক, তার থেকে প্রায় ৮ হাজার মাইল দূরের বাংলাদেশে টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন তাঁর খালা শেখ হাসিনা। যখন তাঁর সরকারের পতন হয়, তখন তাঁর সঙ্গে ঢাকায় অবস্থান করছিলেন টিউলিপের মা শেখ রেহানা। পরে হাসিনা ও রেহানা—দুজনই ভারতে চলে যান।

    টিউলিপ জানান, সেই সময়টা ছিল ঢাকায় অবস্থান করা তাঁর পরিবারের সদস্যদের জন্য সত্যিকারের ভয়াবহ সময়। তবে ব্রিটেনে টিউলিপের স্বামী, দুই সন্তানের জীবন তাতে খুব একটা বাধাগ্রস্ত হয়নি। সবকিছুই ছিল তাঁদের জন্য স্বাভাবিক।

    শেখ হাসিনার প্রসঙ্গে টিউলিপ বলেন, ‘আমি এখানে আমার খালাকে রক্ষা করার জন্য আসিনি। আমি জানি, তাঁর সরকারি দায়িত্ব কীভাবে পরিচালিত হয়েছে, কীভাবে শেষ হয়েছে, তার প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে। আর আমি সত্যিই আশা করি, বাংলাদেশের মানুষ যে পরিসমাপ্তি চায়, তারা যেন তা পায়।’

    টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার তছরুপের অভিযোগ ওঠে। একটি ছবিকে কেন্দ্র করে এই অভিযোগের পালে হাওয়া লাগে। ছবিটিতে দেখা যায়, শেখ হাসিনা ২০১৩ সালে রাশিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসে আছেন। তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল টিউলিপ সিদ্দিক। তবে খালার সঙ্গে জড়িয়ে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে তিনি ‘নোংরা রাজনীতি’ বলে আখ্যা দিয়েছেন।

    এই ছবির বিষয়ে টিউলিপ বলেন, ‘আমার খালা রাশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন। আমি ও আমার বোন লন্ডন থেকে রাশিয়ায় তাঁর সঙ্গে দেখা করার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি কোনো রাজনৈতিক আলোচনায় অংশ নিইনি। আমরা ভ্রমণ করেছি, মজা করেছি, রেস্টুরেন্টে গেছি, শপিং করেছি। সফরের শেষ দিনে, সেখানে উপস্থিত সব রাজনীতিবিদের পরিবারের সদস্যদের চা পান ও এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে ছবিও তোলা হয়েছিল। আমি দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম।’

    তবে কেবল এই অভিযোগই নয়, টিউলিপের বিরুদ্ধে পরে কিংসক্রসে ২০০৪ সালে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগ ওঠে। বলা হয়, এই ফ্ল্যাট হাসিনার দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যক্তির। টিউলিপ জানান, ফ্ল্যাটের আগের মালিক তাঁর ‘ধর্মপিতা’ এবং তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। তবে এর আগে, টিউলিপ দুই বছর আগে একটি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, এই ফ্ল্যাট তাঁকে তাঁর বাবা-মা কিনে উপহার দিয়েছিলেন।

    এরপর প্রশ্ন ওঠে, টিউলিপ কেন ক্রিকলউডে থাকা নিজের বাড়ি রেখে বাংলাদেশি বংশোদ্ভূত প্রোপার্টি ডেভেলপারের নামে থাকা একটি বাড়িতে বসবাস করছেন? এই বিষয়ে তিনি দাবি করেন, ওই ব্যক্তিকে তিনি লেবার পার্টির মাধ্যমেই চিনেছিলেন। টিউলিপ জানান, তাঁর নিরাপত্তা হুমকি রয়েছে বলে সতর্ক করা হয়েছিল। তাই তিনি নিজ বাড়ি ছেড়ে ওই বাড়িতে উঠেছিলেন।

    টিউলিপ জানান, বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেস তাঁর কর্মস্থলে হত্যাকাণ্ডের শিকার হলে তাঁকে স্থানান্তরিত হতে বলা হয়। এই পরিস্থিতিতে তিনি সেই পরিচিত ব্যক্তির ওপর নির্ভর করেন। তিনি জানান, তিনি বাজার মূল্য অনুসারে ভাড়া দিয়েছেন। এবং এই বিষয়ে প্রশ্ন ওঠার পর তিনি নিজে বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী নৈতিকতাবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে উপস্থাপন করেন।

    দুই সপ্তাহ ধরে প্রতিদিন ‘ব্যাপক’ বৈঠক শেষে লরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিককে মন্ত্রিসভার আচরণবিধি ভঙ্গের অভিযোগ থেকে মুক্তি দেন। তবে ম্যাগনাস যোগ করেন, ‘তিনি তাঁর পারিবারিক সম্পর্ক এবং সরকারি ভূমিকার কারণে সম্ভাব্য মানহানির ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সতর্ক ছিলেন না, এটি দুঃখজনক।’ তবে এই বিষয়ে টিউলিপ কিছুটা বিরক্ত। তিনি বলেন, ‘আমি তো আমার খালার পরে জন্মেছি, সেটা তো আমি বদলাতে পারি না। এটা অদ্ভুত কথা! যেন বলা হচ্ছে, তোমাকে তোমার জন্মের ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল।’

    টিউলিপের দাবি, তবে আমার বিরুদ্ধে অভিযোগের পালা থামেনি। তাঁর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্পষ্টতা চাইলেও কোনো সুফল পাওয়া যায়নি—বলেও অভিযোগ করেন টিউলিপ। তিনি এ বছর যুক্তরাজ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তবে ড. ইউনূস তা নাকচ করে বলেন, এটি বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করবে।

    এদিকে, যুক্তরাজ্যের অপরাধ তদন্ত সংস্থা লন্ডনে হাসিনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তির প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে। জব্দ করা সম্পত্তির মধ্যে একটি বাড়িও রয়েছে, যেখানে টিউলিপের মা শেখ রেহানা বসবাস করতেন এবং এখনো তাঁর কিছু জিনিসপত্র সেই বাড়িতে রয়েছে। টিউলিপ দাবি করেন, এটার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

    টিউলিপ বলেন, ‘বাংলাদেশের কিছু লোক ভুল করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমি তাদের মধ্যে নই। সত্য হলো, আমি শুধুই কোল্যাটারাল ড্যামেজ। কারণ, আমার খালার সঙ্গে মুহাম্মদ ইউনূসের শত্রুতার পরিণতি এটা। এ ক্ষেত্রে আমি যে বড় শক্তির সঙ্গে লড়াই করছি, তাতে সন্দেহ নেই।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleযাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর
    Next Article এখন ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার
    JoyBangla Editor

    Related Posts

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ ও শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    আওয়ামীলীগের কার্য্যকলাপ নিষিদ্ধ ও শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে হাউজ অফ কমনসের সম্মুখে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

    April 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    পহেলা বৈশাখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

    By JoyBangla EditorApril 14, 20260

    ’মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষের…

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে যুক্তরাষ্ট্র: ইরান

    April 14, 2026

    ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর

    April 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আজ বাংলা নববর্ষ, ১৪৩৩ প্রথম দিন

    April 14, 2026

    হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

    April 12, 2026

    আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশ-বিদেশের ৫০১ প্রকৌশলীর বিবৃতি

    April 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.