Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের
    Bangladesh

    বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 15, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী, জাতীয় শোক দিবস। অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে এবং রাষ্ট্রাচার থেকে বাদ দেয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে যা কিছু সম্পর্কিত এই অবৈধ  দখলদার সরকার সর্বশক্তি প্রয়োগ করে সেসব নিশ্চিহ্ন করার পাঁয়তারা চালিয়ে আসছে। এই খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের প্রত্যক্ষ মদদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। শত প্রতিকূলতা পেরিয়ে দেশের সাধারণ মানুষ গতবারের ন্যায় এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ধানমন্ডির বত্রিশ নম্বরের দিকে গেলে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়। একজন জননেতা ও গণনায়কের প্রতি দেশের জনগণের অনিঃশেষিত শ্রদ্ধা ও ভালোবাসা রুখতে সেখানে পুরো রাষ্ট্রযন্ত্র হাজির। এই অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের প্রযোজনায় এবং বিএনপির ক্যাডার বাহিনীর পরিচালনায় অভাবনীয় সন্ত্রাস চালানো হয়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এহেন অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো রাজনৈতিক কর্মসূচি ব্যতিরেকে সাধারণ মানুষের নিখাদ ও নিরেট শ্রদ্ধা ও ভালোবাসার প্রদর্শন রুখে দিতে বেআইনিভাবে মবসন্ত্রাস চালিয়ে বত্রিশ নম্বর ও সংলগ্ন এলাকায় অকল্পনীয় ত্রাসের সৃষ্টি করা হয়। ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি স্বতঃস্ফূর্ত আবেগকে যখন ন্যক্কারজনকভাবে দমন করার অপচেষ্টা করা হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের বিকল্প ক্ষেত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেইসবুক ওয়াল হয়ে ওঠে বঙ্গবন্ধুময়। রক্তলিপ্সু দানব ও জুলুমবাজ যমরাজ ইউনূসের রাক্ষসপুরীতে এটাই জনগণের অনন্য প্রতিবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার প্রদর্শন বাংলাদেশ আওয়ামী লীগ কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

    বাংলার সবুজ-শ্যামল জমিনে যতদিন সূর্য আলো দিয়ে যাবে, বাংলার আকাশে যতদিন বিহঙ্গ উড়বে ততদিন বাংলার মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাসঙ্গিক। বাংলার মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা অসম্ভব। বরং সেই অপচেষ্টা চালাতে গিয়ে খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের স্বরূপ জাতির সম্মুখে উন্মোচিত হয়েছে। বঙ্গবন্ধুর রাজনীতি, আদর্শ ও কর্মপন্থা চিরন্তন, সদা সক্রিয় ও অমোচনীয়। এই অনিঃশেষিত শক্তিকে রুখার সাধ্য কারো নেই, ইনশাল্লাহ।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে সাংবাদিকদের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন
    Next Article  ‘বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এর চেয়ে মরে যাওয়া ভালো’-কাদের সিদ্দিকী
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.