Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টিআইবি: নতুন বন্দোবস্তের পর দখল, চাঁদাবাজি, মবসন্ত্রাস বেড়েছে, দেশের জন্য অশনি সংকেত
    Bangladesh

    টিআইবি: নতুন বন্দোবস্তের পর দখল, চাঁদাবাজি, মবসন্ত্রাস বেড়েছে, দেশের জন্য অশনি সংকেত

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত বছরের ৫ই আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট-পরিবর্তনের মধ্য দিয়ে দেশে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ সূচনা হয়েছে বলে দাবি ক্ষমতাসীনদের। কিন্তু ক্ষমতায় বসেই ক্ষমতার অপব্যবহার, প্রতিপক্ষের ওপর রাজনৈতিক প্রতিহিংসা-সহিংসতা, দখল ও চাঁদাবাজির মহোৎসব শুরু হয়ে যায়, যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ক্ষমতাবলয়ের কাছাকাছি গোষ্ঠীগুলোর নাম উল্লেখ না করে বলেন, বিগত এক বছরে যারা সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে, তাদের নেতাকর্মীদের আচরণ ক্ষমতার অপব্যবহার, লুটপাট ও দুর্বৃত্তায়নেরই প্রতিচ্ছবি।

    বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র ও সুশাসনের যে প্রত্যাশা নিয়ে মানুষ ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন দেখেছিল, তার পরিবর্তে দেশজুড়ে দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, মামলা ও জামিন বাণিজ্য, ট্যাগ বাণিজ্যসহ সহিংস আধিপত্য বিস্তারের নতুন স্রোত শুরু হয়েছে। এতে রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক সম্ভাবনা ধুলিসাৎ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    বিএনপি-জামায়াতের নাম এড়িয়ে গিয়ে টিআইবি আরও জানায়, অনেক ক্ষেত্রে এই নতুন পরিস্থিতিতে শুধু ক্ষমতাসীন বা ক্ষমতাপ্রত্যাশী নয়, অতীতে বিতর্কিত রাজনৈতিক শক্তিরাও যুক্ত হচ্ছে, ফলে রাজনৈতিক সহিংসতা ও অনিয়ম স্বাভাবিক রূপ নিতে চলেছে।

    ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এবার আমাদের পালা’ এই মানসিকতা গণতান্ত্রিক বিকাশের পথে আত্মঘাতী প্রতিরোধ তৈরি করছে।

    তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের সতর্কতা ও কিছু সাংগঠনিক উদ্যোগ থাকা সত্ত্বেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না। বরং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই এসব অনিয়মে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে।

    টিআইবির ভাষ্য মতে, রাজনৈতিক দলের ভেতরে জবাবদিহির অভাব, নৈতিক নেতৃত্বের সংকট ও দায়মুক্তির সংস্কৃতি রয়ে গেছে। ফলে ক্ষমতার অপব্যবহার ও সহিংস আধিপত্য বিস্তার ক্রমেই বাড়ছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের স্থানীয় নেতারা পরিবহন টার্মিনাল, বাজার, সেতু, খনিজ সম্পদ ও জলমহাল দখলসহ নানা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন।

    এ ছাড়া, ধর্মীয় রাজনৈতিক শক্তি ও অতিঅবস্থানকারী গোষ্ঠীর অংশগ্রহণে সংখ্যালঘু, নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণের ঘটনাও ঘটছে বলে টিআইবি অভিযোগ করেছে। ‘মবতন্ত্র’-এর মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্যবিরোধী সহিংসতা বাড়ছে বলেও বিবৃতিতে বলা হয়।

    টিআইবি আক্ষেপ করে জানায়, সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলগুলোর একটি অংশের নেতাকর্মীরাও ইতোমধ্যে চাঁদাবাজিসহ নানা অনৈতিক চর্চায় জড়িয়ে পড়েছেন, যা দুঃখজনক ও আত্মঘাতী পথ।

    ইফতেখারুজ্জামান বলেন, যদি রাজনৈতিক দলগুলো নিজেদের অভ্যন্তরে গণতন্ত্র, নৈতিকতা ও জবাবদিহিমূলক সংস্কৃতি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তবে আকাঙ্ক্ষা চরম হতাশায় পর্যবসিত হবে।

    গত এক বছরে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও চাঁদাবাজি, দখল, সহিংসতা এবং দলীয় প্রভাব বাড়ছে। রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিতে ব্যর্থ হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীরও ভূমিকা প্রশ্নবিদ্ধ। জনগণের প্রত্যাশিত ‘নতুন বাংলাদেশ’ প্রপঞ্চ আদতে সংকটময় পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিদ্যুতের তারের পর এবার তিস্তা সেতুর রিফ্লেক্টর লাইট উধাও
    Next Article ‘মারথাবা’ বলবো না, বলবো ‘মারহাবা’!
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.