Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জোবরা গ্রামের দুইটা ছাগল
    Art & Culture

    জোবরা গ্রামের দুইটা ছাগল

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 3, 2025No Comments1 Min Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লুৎফর রহমান রিটন

    [উৎসর্গ : তাজুল ইমাম প্রিয়জনেষু ]


    জোবরা গ্রামের নাম শোনো নাই?
    তা কি করে হয়?
    জোবরা গ্রামের দুইটা ছাগল
    ঘুরছে শহরময়।


    একটা ছাগল কালো রঙের
    অপূর্ব সুন্দর!
    দ্বিতীয়টায় ফতুয়া গায়
    খবিস ভূপেন্দর!
    গ্রামীন চেক-আর টাকার চেক-এর
    মিশেল, ধূর্ত চর।


    দুই ছাগলের মধ্যে তোমার
    কোনটা বেশি প্রিয়?
    ইনবক্সে ব্যাখ্যাসহ
    সেই মতামত দিয়ো।
    আমার কাছে ‘ব্ল্যাক গোট’টাই
    অধিক অধিক ভালো,
    চকচকে তার কালো পশম
    ঝলমলে জমকালো।


    খুব দামী খুব জনপ্রিয়
    এই ছাগলের গোশ,
    কাচ্চি বিরিয়ানির বেলায়
    না পেলে আপসোস!


    সে রসনা তৃপ্ত করে
    হাজার বছর ধ’রে,
    বাঙালি খায় লাল রেজালা
    অনেক তৃপ্তি ক’রে।


    ছাগদুগ্ধের পুষ্টিগুণের
    তুলনা কি আছে?
    রোগান জোশের চাহিদা খুব
    ধনিক শ্রেণির কাছে।


    বোকাসোকা তাই বাঙালির
    ‘ছাগল’–প্রিয় গালি!
    জোবরা গ্রামের দুইটা ছাগল?
    জোরসে মারো তালি!


    দ্বিতীয়টার স্বভাব খারাপ
    আস্ত একটা চোর!
    তাকে দেখলে দরিদ্ররাও
    বন্ধ রাখে দোর!!


    সিঁদ কাটে সে গরিব লোকের
    অনটনের ঘরে!
    গরিব লোককে আরো গরিব
    তস্য ফকির করে!


    দরিদ্রকে ফাঁদে ফেলে
    ক্ষুদ্র ঋণের নামে–
    হালের গরু ঘরের বেড়া
    লুট করিতে নামে!


    দারিদ্র‍্যকে বিক্রি করে
    তামাম দুনিয়াতে,
    ডলার পাউন্ড ইয়েন রিয়েল
    নেয় লুটে দুই হাতে!


    গরিব লোকের রক্ত শুষে
    কুখ্যাতি তার অঢেল,
    ডিপিস্টেটের দালালিতে
    হাল আমলের মডেল!


    বাংলাদেশকে বিক্রি করে
    দিচ্ছে দিনের আলোয়,
    গৌর বর্ণ সুরত কিন্তু
    মগজ ভর্তি কালোয়।


    বিক্রি করে দিচ্ছে রোজই
    একাত্তরের কৃতি,
    সে হাসলে ভেসে ওঠে
    ইয়া হিয়ার স্মৃতি!


    কালো ছাগল ভালো ছাগল
    জোবরা গ্রামের ধন,
    ফতুয়াবাজ ছাগলটাকে
    খুঁজছে জনগণ!


    (ঠিকানা তার জানতে চাইছো?
    জানি কিন্তু কমু না,
    মিট্টিকুলাস হেড কোয়ার্টার
    বাড়ির নামটা ‘যমুনা’) ….

    ০২ সেপ্টেম্বর ২০২৫
    [ ছবি :  সুজন চৌধুরী ]

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডের নামে ইউনূস সরকারের শুভঙ্করের ফাঁকি ধরা!
    Next Article সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’: সজীব ওয়াজেদ জয়
    JoyBangla Editor

    Related Posts

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.