Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর এমপি পদে মনোনয়ন প্রত্যাশীর মরদেহ মিলল নদীতে
    Sylhet

    সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর এমপি পদে মনোনয়ন প্রত্যাশীর মরদেহ মিলল নদীতে

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিখোঁজের তিনদিন পর সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর লাশ পাওয়া গেছে পুরাতন সুরমা নদীতে।

    আজ ৫ই সেপ্টেম্বর, শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় দুই থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

    এ ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন।

    উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ হন। বুধবার তার সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বৃহষ্পতিবার দিনভর সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ তার সন্ধান চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।

    মোস্তাক আহমদ গাজীনগরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

    পুলিশ জানায়, দিরাই উপজেলার শ্যামনগর এলাকায় পুরান সুরমা নদীর যে স্থানটিতে লাশটি ভেসে ওঠেছে সেটি দিরাই ও শান্তিগঞ্জসহ দুই থানার মিলনস্থল। লাশটি নিখোঁজ মোস্তাক আহমদ গাজীনগরীর। শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে লাশটি দেখে পুলিশকে খবর দেন। শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

    লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ অবস্থান করছেন।

    সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এটিএম হেলাল বলেন, মাওলানা মোস্তাক ভালো মানুষ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। আজ তার লাশ পাওয়া গেল নদীতে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে খুজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

    দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল দিরাই ও শান্তিগঞ্জ থানার মিলনস্থল। তাই আমরা দুই থানা মিলে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article২১ আগস্টের খুনীদের খালাশ, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করল অবৈধ ইউনুস সরকার
    Next Article জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
    JoyBangla Editor

    Related Posts

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    সিলেটে ‘মব তাড়াতে’ বইমেলা, উদ্বোধন  ১০ মে

    May 9, 2026

    সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচকে বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই

    May 9, 2026

    সুনামগঞ্জের হাওরে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার বোরো ধান নষ্ট, দিশেহারা কৃষক

    May 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.