Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২১শে আগস্ট মামলায় খালাসের রায়: আওয়ামী লীগের তীব্র নিন্দা
    Politics

    ২১শে আগস্ট মামলায় খালাসের রায়: আওয়ামী লীগের তীব্র নিন্দা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আদালতকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধকে বৈধতা প্রদান

    ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল বিভাগে খালাস দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে আদালতকে “নগ্নভাবে ব্যবহার করে মানবতাবিরোধী ও ষড়যন্ত্রমূলক গণহত্যার রাজনীতিকে বৈধতা দেওয়ার নজিরবিহীন উদাহরণ” হিসেবে অভিহিত করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, সমগ্র দেশবাসী সাক্ষী ছিল ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার, যেখানে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে চিরতরে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়িত হয়। এই ঘটনায় ২৪ জন নিহত হন এবং শত শত নেতাকর্মী আহত হয়ে আজও মানবেতর জীবন যাপন করছেন।

    আওয়ামী লীগ বলেছে, আদালতের এই রায় শুধু ন্যায়বিচারের পরিপন্থী নয়, বরং “হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিকে বৈধতা দেওয়ার এক অশুভ সংকেত।”

    দলটি অভিযোগ করেছে, বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি এক নির্মম প্রহসন।

    বিবৃতিতে আরও বলা হয়, এই রায় দেশের জনগণের মনে রাষ্ট্রের কার্যকরিতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিয়ে অবিশ্বাসের জন্ম দেবে।

    বিবৃতিতে আওয়ামী লীগ সতর্ক করেছে, “এমন তামাশাপূর্ণ রায় বাংলাদেশকে গভীর খাদের কিনারায় নিয়ে যাবে এবং রাষ্ট্র অকার্যকর হওয়ার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।”

    দলটি স্পষ্ট জানায়, মানবতাবাদী ও গণতন্ত্রপ্রেমী দেশবাসীকে সঙ্গে নিয়ে এই রায়ের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন চলমান থাকবে। ভবিষ্যতে বিচারহারা মানুষ একদিন ন্যায়বিচার পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ।

    বিবৃতির শেষাংশে দলটি প্রতিজ্ঞা করে, “জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের বিচার একদিন অবশ্যই বাংলার মাটিতে কার্যকর হবে।”

    featured picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে তীব্র নিন্দা-সমালোচনা
    Next Article জামায়াতের স্বীকারোক্তি: শেখ হাসিনা সরকারের পতনে বিদেশি লবিষ্ট ফার্ম ভাড়া করেছিলেন ড. ইউনূস
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.