Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগ দমনে অবৈধ ইউনূস সরকারের কালো আইন, জয়ের তীব্র প্রতিবাদ
    Politics

    আওয়ামী লীগ দমনে অবৈধ ইউনূস সরকারের কালো আইন, জয়ের তীব্র প্রতিবাদ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 8, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছেন, বর্তমান অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে নতুন নতুন কালো আইন প্রণয়নের চেষ্টা করছে। ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই অভিযোগ তুলে ধরে তিনি সরকারের প্রস্তাবিত আইন সংশোধনীগুলোকে ‘অসাংবিধানিক’ ও ‘প্রতিহিংসামূলক’ বলে আখ্যায়িত করেছেন।

    জয়ের পোস্টে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও ইউনূস সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্বাচন থেকে দূরে রাখতে নতুন কৌশল অবলম্বন করছে।

    তিনি বলেন, প্রস্তাবিত আইসিটি অর্ডিন্যান্স ২০২৫-এর সংশোধনী এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশোধনীর মাধ্যমে সরকার এমন বিধান প্রণয়ন করতে চায়, যার ফলে আইসিটি ট্রাইব্যুনালে অভিযুক্ত বা ‘পলাতক’ ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই ট্রাইব্যুনালকে তিনি ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

    জয় আরও অভিযোগ করেন, এই সংশোধনীগুলো আওয়ামী লীগের শীর্ষ নেতা, শেখ হাসিনা সরকারের কর্মকর্তা এবং তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

    তিনি বলেন, এই আইনগুলো ন্যায়বিচারের মূলনীতি ‘ইনোসেন্ট আনটিল প্রোভেন গিল্টি’ (অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ) বাতিল করে অভিযুক্ত ব্যক্তিকে বিচার শুরুর আগেই অপরাধী হিসেবে বিবেচনা করছে। ফলে, আইসিটি ট্রাইব্যুনালে অভিযুক্ত বা পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাবেন।

    তিনি আরও উল্লেখ করেন, বর্তমান আইন অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সাজাভোগের পাঁচ বছর পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেন না। এছাড়া, ১৯৭২ সালের দালাল আইনে সাজাপ্রাপ্তরাও সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে অযোগ্য। তবে, নতুন সংশোধনীগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষভাবে টার্গেট করছে বলে তিনি মন্তব্য করেন।

    জয় অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে ব্যবহার করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলা সাজানো হচ্ছে।

    তিনি বলেন, বিএনপি-সমর্থিত আমলা মোমেনের নেতৃত্বে দুদক এই মামলাগুলো দায়ের করছে, যার উদ্দেশ্য সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ ব্যবহার করে তার পরিবারকে নির্বাচন থেকে বাদ দেওয়া।

    তিনি ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইউনূস সরকার ও তাদের সমর্থকরা একদিকে দাবি করেন আওয়ামী লীগ ‘জনপ্রিয়তা হারিয়েছে’, অন্যদিকে তারা নিশ্চিত করতে চান যেন এই দল নির্বাচনে অংশ নিতে না পারে। এটি তাদের ভীতি ও আতঙ্কের প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।

    জয় শেষে বলেন, “ভয় তাদের পাওয়াই উচিত।”

    তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান, যেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

    তার এই পোস্টটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবদরুদ্দীন উমরের জীবনাবসান
    Next Article ষড়যন্ত্রকে পরাজিত করে জনগণের হৃদয়ে বেঁচে থাকা দল আওয়ামী লীগ
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.