Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে
    Bangladesh

    এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 15, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে  মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ অনুষ্ঠানে এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

    রবিবার কুয়ালালামপুরের জি টাওয়ারে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    নির্বাচন কমিশনার তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তথা ভোট দিতে পারবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে।

    তিনি ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, প্রবাসীরা অনলাইনে আবেদন এবং নিবন্ধনের সুযোগ পাবেন। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার পর তাদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। ভোট দেয়ার পর প্রবাসীরা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি, ভোটাররা অনলাইনে তাদের ব্যালটের অবস্থানও ট্র্যাক করতে পারবেন। এই প্রক্রিয়ায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

    সভায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হাই কমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রচার-প্রচারণা চালাবে।

    অনুষ্ঠানের শেষে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কয়েকজন প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি মুসলিম যুবক, মা বোরকা পরায় পিটিয়ে রক্তাক্ত
    Next Article লন্ডনে র‌্যালি ফর বাংলাদেশ, স্ট্রাফাগাল স্কয়ারে একাত্তরের মতো আবার মহাসমবেশ
    JoyBangla Editor

    Related Posts

    হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ

    November 9, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    By JoyBangla EditorNovember 9, 20260

    লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের…

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.