Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে উগ্রবাদকে ঠেকনোর জন্য আওয়ামীলীগকেই দরকার
    Politics

    বাংলাদেশে উগ্রবাদকে ঠেকনোর জন্য আওয়ামীলীগকেই দরকার

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 21, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। জাকির তালুকদার।।

    শুনতে পাচ্ছি ঢাকাতে প্রতিদিনই মিছিল করছে আওয়ামী লীগ। অন্যান্য শহরেও করছে মাঝে মাঝে। এই মিছিল কি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার লক্ষণ। আমার কাছে সেটাই মনে হয়।

    ৫ই আগস্টের পর চায়ের আড্ডায় অবশ্যম্ভাবী আলাপ ছিল আওয়ামী লীগ কি আবার ফিরতে পারবে? কারো কারো অভিমত ছিল লীগ কোনোদিন আর ফিরতে পারবে না। আমি বলেছিলাম, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না তা অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে। তার মধ্যে প্রধান হচ্ছে ড. ইউনূস, তার সরকার, আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা, এবং অন্যান্য রাজনৈতিক দল কী করে, দেশকে কোথায় নিয়ে যায়, সেগুলোর ওপর নির্ভর করবে। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি এবং বংশানুক্রমিক বিশাল সমর্থক গোষ্ঠী নিয়ে আলোচনা বাদই রাখছি।

    আজ এক বছর পর যখন লীগের পদধ্বনি শোনা যাচ্ছে, পেছনের কারণ হিসাবে উপরোক্তদের মূল্যায়ন করা দরকার হয়ে পড়েছে।

    ১. ড. ইউনূস: বিশাল ভাবমূর্তি নিয়ে প্রধান উপদেষ্টার আসনে বসেছিলেন তিনি। কিন্তু যত দিন পার হয়েছে তার অযোগ্যতা জাতির সামনে স্পষ্ট হয়ে উঠেছে। মানুষের জান-মাল রক্ষার ক্ষেত্রে তিনি নির্বিকার। বড় বড় কথা বলেছেন, কিন্তু সেগুলো কোনো ফল এনে দেয়নি। বিদেশি বিনিয়োগের স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু দেশি বিনিয়োগ পর্যন্ত শূন্য। দেশের মানুষের বেকারত্ব, ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া, বেশি বেশি মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া নিয়ে তাকে চিন্তিত বলে মনে হয়নি একদিনও।

    গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফ, নিজের বিশ্ববিদ্যালয়, নিজের ম্যান পাওয়ার বিজনেসের লাইসেন্স করে নিয়েছেন।

    মানুষের মনে এমনকি তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কিছু লোকের পারসেপশন, তিনি দেশের চাইতে আমেরিকার স্বার্থকেই অগ্রাধিকার দেন। এটি মারাত্মক।

    ২. ড. ইউনূসের সরকার: মূলত এনজিও এবং পরিচিতদের নিয়ে সরকার গঠন করেছেন তিনি। কয়েকজন আছেন যারা বয়স এবং অসুখের ভারে নুব্জ। স্বাস্থ্য উপদেষ্টা অন্যতম। তিনি ইউনূস সাহেবের গ্রামীণের পুরনো সাথী এটাই তার একমাত্র যোগ্যতা। তিন ছাত্র উপদেষ্টা নিয়ে অন্যত্র আলোচনা করছি।

    ৩. অভ্যুত্থানের ছাত্রনেতারা: তিনজন উপদেষ্টা পদে ছিলেন। এখন দুইজন। ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ কারো কারো নামে। উপদেষ্টা পরিষদের বাইরের ছাত্রনেতাদের বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি। গরিব নিম্নবিত্ত পরিবারের ছেলেরা ক্ষমতা পাওয়ার কয়েক মাসের মধ্যেই আঙুল ফুলে কলাগাছ। রিকশাভাড়া থাকত না যার, সে এখন কোটি টাকা দামের প্রাদো, পোরশে চালায়। নির্বাচনের পরে এদের অনেককেই হয়তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবচেয়ে বড় কথা, এক বছর আগে যাদের একডাকে লক্ষ মানুষ জড়ো হয়ে যেত, এখন তারা গলা ফাটিয়ে চিৎকার করলেও পাঁচজন লোক জমায়েত হবে না।

    ৪. অন্যান্য রাজনৈতিক দল: হাসিনা-পতনের আন্দোলনে যারা একসাথে লড়াই করেছে, তাদের সেই ঐক্য কয়েকদিনের মধ্যেই ভেঙে গেছে। এখন তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বি। আওয়ামী লীগের মিছিল বা কার্যক্রম ঠেকানোর গরজ কারো নেই। মামলা-বাণিজ্য তারা করে নিয়েছে।

    ৫. শিবির এবং চরম ধর্মীয় উগ্র দলগুলোর উত্থান: খুব ছোট পরিসরে হলেও মানুষ বলতে শুরু করেছে উগ্রবাদ ঠেকানোর জন্য আওয়ামী লীগকেই দরকার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমার্কিন সেনাদের আনাগোনা, জামাতের নাটক ও রাজপথে সরব আওয়ামীলীগ- কী ইঙ্গিত দেয়?
    Next Article ড. ইউনুস নামক দৈত্যটি বাংলাদেশের জন্য অভিশাপ
    JoyBangla Editor

    Related Posts

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

    October 24, 2026

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026

    পিটিআই (PTI)-এর সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার:দেশ গভীর সংকটে

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.