Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভাতের হাঁড়ি লুট আর বিএনপির ‘স্মৃতি’ : এ কোন দেউলিয়াত্বের দল?
    Bangladesh

    ভাতের হাঁড়ি লুট আর বিএনপির ‘স্মৃতি’ : এ কোন দেউলিয়াত্বের দল?

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 21, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বরগুনার আমতলীতে এক মাদরাসায় খাবারের আয়োজন হয়েছিল মাত্র ৫০ জন মানুষের জন্য — শিক্ষক, শিক্ষার্থী আর মাদরাসার ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য। একেবারে সাধারণ, নিরীহ, ঘরোয়া আয়োজন। তাতেও শান্তি নেই। কারণ দেশে এমন একটা দল আছে, যাদের কাছে মাদরাসা মানেই রাজনীতি, খাবার মানেই দখল, আর দাওয়াত না পেলেই সেটা তাদের চোখে রাষ্ট্রদ্রোহ। ওই দলের নাম বিএনপি। এই দল শুধু রাজনৈতিকভাবে ব্যর্থ না, সামাজিকভাবে বেপরোয়া, সাংস্কৃতিকভাবে বর্বর এবং নৈতিকভাবে দেউলিয়া। বরাবরের মতোই, তারা তাদের অস্তিত্ব জাহির করতে গিয়েও দেখিয়ে দিলো, তারা কতটা নিচে নামতে পারে।

    খাবার নিয়ে রাজনীতি — এটা নতুন কিছু না বিএনপির জন্য। যারা নিজেরাই একসময় টেন্ডারবাজি, চাঁদাবাজি, হরতালের নামে পুড়িয়ে মানুষ মারাকে রাজনৈতিক কৌশল বলে চালিয়েছে, তাদের কাছ থেকে এর চেয়ে ভদ্র কিছু আশা করাটাই বোকামি। গুলিশাখালীর সেই ছোট্ট মাদরাসার দুপুরের ভাতও তাদের সহ্য হয়নি, কারণ সেখানে তাদের ওয়ার্ড নেতাদের দাওয়াত দেওয়া হয়নি। ব্যস, এটাই অপরাধ। দল বেঁধে চড়াও হলো, মাদরাসায় ঢুকে গেলো, যেটুকু খাবার ছিল গোগ্রাসে গিলল, আর যেটুকু খাওয়া গেল না—তা নষ্ট করে গেলো। যেন এটাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা রাজনৈতিক কর্মসূচি! যেন খাবার খাওয়াটাই তাদের প্রতিবাদ। এ এক অদ্ভুত প্রতিশোধপরায়ণ মানসিকতা—দাওয়াত না দিলে খাবার খাব, আর শুধু খাবই না, বাকিটাও নষ্ট করব। এ যেন রাজনীতির নামে রেঁধে খাওয়া লুটপাটের সংস্কৃতি।

    বিএনপির এই চরিত্র নতুন না। তারা যেখানে যায়, বিশৃঙ্খলা নিয়ে যায়। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, আর ক্ষমতার বাইরে এসে জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়। তারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে পকেটে পুরেছিল, এখন তা না পেরে গ্রামে-গঞ্জে গিয়ে মাদরাসার রান্নাঘর দখল করে ফেলছে। এটা একধরনের ক্ষমতার হ্যালুসিনেশন, যেখানে বাস্তবে তাদের কিছুই নেই, কিন্তু মস্তিষ্কে এখনো তারা বিরাট কিছু। এই মানসিক অসুস্থতা থেকেই তারা মাদরাসার খাবার খেয়ে সেটাকে ‘পিকনিকের স্মৃতি’ বলে ফেসবুকে পোস্ট দেয়। বিএনপির নেতাদের কাছে পিকনিক মানে অন্যের দাওয়াত ছাড়াই গিয়ে ঝাঁপিয়ে পড়ে খাওয়া, নষ্ট করা আর পরে সেই নোংরামির ওপর দাঁত বের করে হাসা।

    এই দলটা শুধুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি না — এটা একটা সামাজিক ব্যাধি। বিএনপি মানেই শুধু ক্ষমতা হারানোর কষ্টে লাল হয়ে থাকা একদল মানুষ না, তারা হলো এমন একদল রাজনৈতিক মরুভূমির যাত্রী, যাদের মেধা শূন্য, নীতি শূন্য, আর দায়িত্ববোধ তো দূরের কথা—সাধারণ সৌজন্যবোধটুকুও নেই। তারা ধর্মকে ব্যবহার করে, শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে, দেশের গরিব মানুষের ঘাম ঝরানো অর্থনীতিকে ব্যবহার করে—শুধু নিজেদের ব্যর্থ রাজনীতিকে কৃত্রিম প্রাণ দেওয়ার জন্য।

    এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে একটা প্রতীক। মাদরাসার সেই ভাঙা গেট, খালি পাতিল আর বিক্ষুব্ধ শিক্ষকরা, সব যেন বলছে—এই দেশে এখনো এমন একদল আছে, যারা খাবারের টেবিলেও রাজনীতি খোঁজে, যারা ভাতের পাতেও প্রতিশোধ খোঁজে। বিএনপি হচ্ছে সেই মানসিকতার নাম—যেখানে উন্নয়ন মানে বিদেশি ষড়যন্ত্র, সরকার মানে জালিম, রাষ্ট্র মানে দখলের জায়গা, আর সাধারণ মানুষ মানে শুধু ভোগের বস্তু।

    এই দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু তাদের কাজকর্ম এখনো এমন যে কোনো সাধারণ নাগরিক প্রশ্ন করতেই পারে—এই দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তবে তারা কীভাবে দেশ চালাবে, যখন তারা মাদরাসার খাবার সামলাতে পারে না? বিএনপি আসলে আর রাজনৈতিক দল না, এটা একটা অনিয়ন্ত্রিত ভাঙা মেশিন—যেটা যেদিকে গড়ায়, সেদিকেই ধ্বংস টেনে আনে।

    মাদরাসার এই খাবার খাওয়ার ঘটনাকে কেউ কেউ ছোট করে দেখতে চাইতে পারে, কিন্তু এটা আসলে একটা অশনিসংকেত। এটাই সেই রাজনৈতিক পঁচনের চূড়ান্ত পর্যায়, যেখানে আদব, ভদ্রতা, সম্মান, নৈতিকতা সব পেছনে পড়ে গেছে। সামনে কেবল ক্ষুধার্ত ক্ষমতালিপ্সু একদল লোক, যারা রাষ্ট্র না, মানুষ না, নীতিও না—তাদের চাই শুধু দখল। আজ খাবারের পাতিল, কাল ব্যালট বাক্স।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তথ্যসন্ত্রাসীকে কি চিনতে পারছেন?
    Next Article টিস্যুপেপারে লেখা গল্পে  সৃষ্টি হলো জগত বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজ
    JoyBangla Editor

    Related Posts

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.