Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।”-শেখ হাসিনার নির্মোহ ও অনন্য জীবনদর্শন

    October 29, 2026

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘আব্বু, আব্বু’ বলে ডাক কন্যাদের, হাত নাড়িয়ে সাড়া বারকাতের
    Bangladesh

     ‘আব্বু, আব্বু’ বলে ডাক কন্যাদের, হাত নাড়িয়ে সাড়া বারকাতের

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকা জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে বাইরে থেকে ‘আব্বু, আব্বু’ বলে ডাকলেন দুইকন্যা; ভাবি ডাকলেন ‘টগর’ নামে। প্রিয়জনদের ডাক শুনে হাত নাড়িয়ে সাড়া দিলেন অর্থনীতিবিদ আবুল বারকাত। সোমবার ঢাকার আদালত প্রাঙ্গণে দেখা গেল এ আবেগমাখা দৃশ্য।

    অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় আবুল বারকাতকে এদিন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ১০টায় আদালতে হাজির করা হয়। তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজতখানায় রাখা হয়।

    তাকে দেখতে আদালতে হাজির হন দুই মেয়ে, ভাই-ভাবী, আত্মীয়স্বজন ও সহকর্মীরা। তাকে এক পলক দেখতে অপেক্ষা করতে থাকেন।

    এদিন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি দুদক। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২৭ নভেম্বর ঠিক করেছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের উপসহকারী পরিচালক ফয়েজ উদ্দিন।

    দেড়টার দিকে আবুল বারকাতকে প্রিজনভ্যানে তোলা হয়। তোলার সময় তাকে কয়েকজন সালাম দেন। হাতের ইশারায় কন্যারা জানান, তারা আছেন। আদালতের নিরাপত্তা বেষ্টনীর লোহার গ্রিল ধরে দাঁড়িয়ে তার কন্যারা ‘আব্বু,আব্বু’ বলে ডাকতে থাকেন। আবুল বারকাতের ভাবী সেখানে ওঠেন।

    তার কন্যারা চাচীকে বলেন, ‘টগর বলে ডাক’। এসময় তিনি ‘টগর, টগর’ বলে ডাকতে থাকেন। হাত নাড়িয়ে সাড়া দেন আবুল বারকাত। প্রিজনভ্যান ছেড়ে চলে যাওয়ার সময় তার সহকর্মীরা বলতে থাকেন, ‘আল্লাহ হাফেজ’। আবুল বারকাত হাত নাড়িয়ে বিদায় জানান।

    সেন্ট্রাল ইনসুরেন্সের ডিএমডি মো. সৈনিক বলেন, “প্রতি ধার্য তারিখে আদালতে আসি তাকে দেখার জন্য। স্যারকে এক পলক দেখলেও শান্তি লাগে। একারণে চলে আসি।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফিলিস্তিনকে স্বীকৃতির পাল্টা পদক্ষেপ নিলে পরিণতি হবে ভয়াবহ: ইসরায়েলকে যুক্তরাজ্য
    Next Article নব্বইয়ের দশকে সিলেটে গড়ে ওঠা প্রতিবাদী সাহিত্য আন্দোলনের নতুন ‘স্বর’ আজও প্রাসঙ্গিক
    JoyBangla Editor

    Related Posts

    বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তাহসিফ’

    October 29, 2026

    ঢাকায়  আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

    October 29, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    “আকাশ আমার ছাদ হবে, মাটি আমার ঘর।”-শেখ হাসিনার নির্মোহ ও অনন্য জীবনদর্শন

    By JoyBangla EditorOctober 29, 20260

    পার্থিব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও যিনি নিজেকে রাখতে পেরেছেন মোহের ঊর্ধ্বে, ইতিহাসে তাঁর নাম অনন্য উচ্চতায়…

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026

    ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের

    October 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি: সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

    October 29, 2026

    লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব, উদ্ধোধন ৩১ অক্টোবর

    October 29, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.