Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফিলিস্তিনকে স্বীকৃতির পাল্টা পদক্ষেপ নিলে পরিণতি হবে ভয়াবহ: ইসরায়েলকে যুক্তরাজ্য
    United Kingdom - যুক্তরাজ্য

    ফিলিস্তিনকে স্বীকৃতির পাল্টা পদক্ষেপ নিলে পরিণতি হবে ভয়াবহ: ইসরায়েলকে যুক্তরাজ্য

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের হুঁশিয়ারির জবাবে পাল্টা হুমকি দিল যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সতর্ক করে বলেন, পশ্চিম তীরের কোনো ভূমি নতুন করে দখল করলে ইসরায়েলের পরিণত হবে ভয়াবহ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

    উল্লেখ্য, গত রোববার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। তাৎক্ষণিকভাবে এ পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল বলে মন্তব্য করেন তিনি।

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিন উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এটি মূলত শান্তি, ন্যায়বিচার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নেওয়া একটি পদক্ষেপ।’ তাঁর ভাষ্য, দুই পক্ষেরই উগ্রপন্থীরা দুই-রাষ্ট্র সমাধানকে ভেস্তে দিতে চাইছে, কিন্তু যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব হলো এ সমাধানকে আবার সামনে আনা।

    স্বীকৃতি ঘোষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, শান্তির আশা ও দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করাই তাঁর উদ্দেশ্য।

    পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর নেতানিয়াহুর আবারও স্পষ্ট করে জানিয়েছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়।’ যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও অভিহিত করছে ইসরায়েল।

    গতকাল রোববারও নেতানিয়াহু পশ্চিম তীরে ইহুদি বসতি আরও বাড়ানোর কথা বলেন। তিনি বলেন, ‘আমরা জুদাইয়া ও সামারিয়ায় [পশ্চিম তীর] ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং এ পথে এগিয়ে যাব।’

    ইসরায়েলের পাশাপাশি এই পদক্ষেপের তীব্র নিন্দা করছে তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্য মূলত ‘সন্ত্রাসী’ হামাসকে কূটনৈতিকভাবে পুরস্কৃত করছে বলে মন্তব্য করেছে তারা। তবে, স্টারমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হামাসের প্রতি তাদের কোনো ধরনের সমর্থন নেই। হামাস ফিলিস্তিনের সরকারের অংশ হতে পারবে না। সেই সঙ্গে তিনি আরও মনে করিয়ে দেন, যুক্তরাজ্য ইতিমধ্যেই হামাসকে নিষিদ্ধ করেছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স
    Next Article  ‘আব্বু, আব্বু’ বলে ডাক কন্যাদের, হাত নাড়িয়ে সাড়া বারকাতের
    JoyBangla Editor

    Related Posts

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    ঔপনিবেশিকতা কখনো পুরোপুরি বিদায় নেয় না, সে শুধু ঠিকানা বদলায়

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.