Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিইপিজেডে শ্রমিকের আওয়াজ: ‘শ্রমিকের রক্ত চুষে খেতে দেবো না’
    Economics

    সিইপিজেডে শ্রমিকের আওয়াজ: ‘শ্রমিকের রক্ত চুষে খেতে দেবো না’

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 25, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কার্যাদেশ বন্ধ, কাঁচামাল আমদানি করতে না পারাসহ অর্থনৈতিক নানা সংকটে পড়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) গত এক বছরে অন্তত ২০টির মত কারখানা বন্ধ কিংবা বন্ধের পথে রয়েছে। যার প্রেক্ষিতে অর্ধলক্ষাধিক শ্রমিকের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়।

    সিইপিজেড-এর একটি সূত্র বলছে, সর্বশেষ এক মাসেই বন্ধ হয়েছে সাতটি কারখানা। এর মধ্যে বন্ধ হয়ে যাওয়া একটি ডেনিম উৎপাদনকারী কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে বলে সূত্র বলছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি ডেনিম উৎপাদনকারী গ্রুপের কাছে সেই কারখানাটির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, কোনো কারখানা বন্ধ হয়ে গেলে কিংবা বেতন-ভাতাসহ কোনো জটিলতা সৃষ্টি হলে সে খবর যেন জানাজানি না হয় এবং সংবাদমাধ্যমে খবর না যায়, সেজন্য কারখানাগুলোকে সতর্ক করা হয়েছে। বেপজা নিয়ন্ত্রিত এলাকার ভেতরে যা কিছু ঘটছে, সেসব খবর পত্রপত্রিকায় গেলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে; আর রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক অর্থনীতিতে।

    একইসাথে বিদেশি ক্রেতাদের আস্থাহীনতা সৃষ্টি হলে অন্য চালু কারখানাগুলোর ব্যবসাতেও নেমে আসতে পারে অনিশ্চয়তা। এমন বার্তা দেওয়া হয়েছে সিপিজেড-এর বিভিন্ন প্রতিষ্ঠানকে।

    তবে, লাখ লাখ শ্রমিক কাজ করছেন যেখানে, সেখানে এসব খবর ধামাচাপা দেওয়া অসম্ভব।

    এরইমধ্যে আজ ২৪শে সেপ্টেম্বর, বুধবার রাস্তায় নেমেছেন বন্ধ হয়ে যাওয়া দুটি কারখানার হাজার হাজার শ্রমিক। সকাল ৯টা থেকে তারা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তুমুল ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষ।

    জানা গেছে, সিইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক। অক্টোবর থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নেমে পড়েছেন।

    চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, দুটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা বুঝিয়ে তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

    শ্রমিকরা জানান, আমাদের দুটি কারখানার শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া। সেই বেতন না নিয়ে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দেয়। এতগুলো শ্রমিক আমরা কোথায় যাবো। বকেয়া বেতন পেলে কিছুটা স্বস্তি হতো৷ কিন্তু সেটিও দিচ্ছে না।

    মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়েছেন। এসময় তা ‘শ্রমিক ঠকানো কালো চুক্তি মানি না, মানব না’, ‘শ্রমিকের রক্ত চুষে খেতে দেবো না’ … ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাজপথে আওয়ামীলীগ, সংগঠিত হওয়ার পথে
    Next Article অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি
    JoyBangla Editor

    Related Posts

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026

    চট্টগ্রামে পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলালেন আমানতকারীরা

    May 4, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    জ্বালানি সংকটের আরেক নাম মানবিক বিপর্যয়

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.