Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফরিদা পারভীন থেকে জুবিন গার্গ
    Art & Culture

    ফরিদা পারভীন থেকে জুবিন গার্গ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মিলটন রহমান

    গত কয়েক দিন অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি আসামের দিকে। কেবল আসাম নয় পুরো ভারতবর্ষেই(!) একই মাতম ‘জুবিন গার্গ‘। জুবিনের প্রয়াণে কাঁদছে আসামসহ পুরো ভারত। কেবল ভারতই বা বলি কেনো, বলি পৃথিবীর প্রায় চল্লিশটি ভাষাভাষী মানুষ রয়েছে শোকে। জুবিন চল্লিশটিরও বেশি ভাষায় গান করেছেন। সিঙ্গাপুরে সাউথ এশিয়ান মিউজিক ফ্যাস্টিভালে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে সেখানে সমুদ্রে হলো তার শেষ যাত্রা। তাঁর মৃত্যুতে আসামে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে রাস্তায়। জাতীয় স্টেডিয়ামে জুবিনের নিথরদেহ ঘিরে পাঁচ লক্ষাধীক মানুষের মাতম।

    আমি নির্বাক হয়ে বিভিন্ন মিডিয়াতে দেখেছি। কয়েকদিন আগে আমাদের সঙ্গীতের দিকপাল ফরিদা পারভীন চলে যান অনন্তের পথে। তাঁকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আবার তাঁকে কটু বাক্যবাণে জর্জরিত করতেও ছাড়ি নি। এমন একজন শিল্পীর প্রয়াণে দেশের সঙ্গীত জগত নয় কেবল, সমাজ, রাজনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের অপুরণীয় ক্ষতি হয়েছে। কারণ একজন শিল্পী গান করেন সমাজ. রাষ্ট্র, রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের শুদ্ধতার আহবানে। এ গুরুত্বপূর্ণ কাজটি ফরিদা পারভীন আমৃত্যু করে গেছেন। তার প্রতিদান আমরা কি দিলাম! আমাদের পাশের রাজ্যইতো আসাম। দেখুন জুবিন গার্গকে হারিয়ে তারা কিভাবে তিনদিন রাষ্ট্রীয় শোক পালন করেছে। এমনকি এ তিনদিন অনেকের চূলায় রান্না ওঠে নি। আসামের মানুষ বুঝতে পেরেছে তারা কি হারিয়েছে। জুবিন কেবল শিল্পীই ছিলেন না, ছিলেন একজন মানবিক মানুষ। সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছেন, বাড়ির দরজা সব সময় খোলা রেখেছিলেন তাদের জন্য। সরকারী ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিলো দৃঢ়। কয়েকদিন আগেও একটি জ্বালানি প্রকল্পের জন্য সরকার জমি বিক্রি করার প্রতিবাদ জানিয়েছিলেন জুবিন। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছিলেন তিনি। প্রশ্ন উঠেছে জুবিনও কি সরকারের রোষাণলের শিকার! এ বিষয়ে এখনি বলার সময় আসে নি। ভূরাজনৈতিক ডাকাতির কারণে সব রাষ্ট্রই এখন হন্তারকের ভূমিকায় অবতীর্ণ। তারপরও আমাদের মনে রাখতে হবে এ কৃষ্ণকাল থেকে মুক্তি পেতে হলে নিজস্ব সংস্কৃতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে অসম রাজনৈতিক চর্চা এবং সামাজিক বৈষম্যহীনতা নিশ্চিত করতে হবে।

    কৈশোরকাল থেকে আমি অসমীয়া গানের ভক্ত। এ অনুরাগ আমার তৈরী হয়েছিলো ভূপেন হাজারীকার গানের সূত্রে। এর পর আরো অনেক শিল্পীর গান আমি শুনতাম। তারমধ্যে জুবিন গার্গ একজন। তবে তাঁর যে এতো জনপ্রিয়তা ছিলো তা জানতাম না। তাঁর বেঁচে থাকাটা জরুরী ছিলো-তা জানিয়ে দিলো এ অকাল প্রয়াণ। তবে কিছু মানুষ(বলবো মহামানব) দেহত্যাগ করলেও তাঁর কাজের জন্য বেঁচে থাকেন মানুষের মাঝে। বিভিন্ন সংকটকালে তাঁদের রেখে যাওয়া কর্মই শক্তি যোগায়। ফরিদা পারভীন এবং জুবিন গার্গ সেই মহান ব্যক্তিত্ব। দু‘জনের প্রতি অতল শ্রদ্ধা আমার।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংগীত জীবনের অবিচ্ছেদ্য অংশ
    Next Article আর কার কার পদক ফিরত নিয়ে কাঙ্গালিনী তিশাকে দিতে হবে!?
    JoyBangla Editor

    Related Posts

    ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা

    April 30, 2026

    সুদীপ চক্রবর্তীর গ্রেফতার ও ন্যায় বিচারের প্রত্যাশা

    April 29, 2026

    নুহাশের সিনেমায় আফজাল হোসেন

    April 23, 2026

    এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.