Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারত-পাকিস্তানের ১০ ফাইনাল, এগিয়ে কারা
    Sports

    ভারত-পাকিস্তানের ১০ ফাইনাল, এগিয়ে কারা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 27, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। রোববার রাত সাড়ে ৮টায় শিরোপা লড়াইয়ে নামবে দুই দল। সাম্প্রতিক ফর্ম আর খেলার ধরণ মিলিয়ে ওই লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখতে হবে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনালের হিসাবে এখনো অনেক এগিয়ে পাকিস্তান।

    ১৯৮৫ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট থেকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ১০বার ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। সাতবার শেষ হাসি হেসেছে পাকিস্তান।

    মেলবোর্নে ১৯৮৫ সালে সাত দলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তান ফাইনাল খেলেছিল। বৈশ্বিক টুর্নামেন্টের প্রথম ভারত-পাকিস্তানের ফাইনাল মহারণে ৮ উইকেটে জিতেছিল সুনীল গাভাস্কারের ভারত। পরের তিন ফাইনালে জিতে হ্যাটট্রিক করেছিল পাকিস্তান।

    ছয় দল নিয়ে ১৯৮৬ সালের অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনালে শেষ বলে জাভেদ মিঁয়াদাদ ছক্কা মেরে ১ উইকেটে জিতিয়েছিল পাকিস্তানকে। ১৯৯১ সালে চার দলের উইলস ট্রফির ফাইনালে ভারতকে ৭২ রানে হারিয়েছিল পাকিস্তান। ১৯৯৪ সালে অস্ট্রাল এশিয়া কাপের ফাইনালে ৩৯ রানে জিতেছিল পাকিস্তান। তিনটি টুর্নামেন্টই হয়েছিল শারজাহতে।

    ঢাকায় ১৯৯৪ সালে ইন্ডিপেনডেন্ট কাপে ফাইনালে ভূত ঝেড়েছিল ভারত। ত্রিদেশীয় ওই টুর্নামেন্টের ফাইনালে ৩ উইকেটে জিতেছিল ভারত। ১৯৯৯ সালে বেঙ্গালুরুয় ত্রিদেশীয় পেপসি কাপ এবং শারজাহতে কোকা কোলা কাপে যথাক্রমে ১২৩ রান এবং ৮ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান।

    প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালেই ভারত-পাকিস্তানের মহারণ দেখার সুযোগ হয়েছিল ভক্তদের। ২০০৭ সালে জোহানেসবার্গে দুর্দান্ত সেই লড়াই ৫ রানে জিতেছিল এমএস ধোনির দল। ঢাকায় পরের বছর ত্রিদেশীয় কিটলি কাপে ২৫ রানের জয় পায় পাকিস্তান। দুই দলের ৯ ফাইনালের ফল দাঁড়ায় পাকিস্তান ৬-৩ ভারত। ওই সময় পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় প্রতিটি ম্যাচেই দুর্দান্ত লড়াই হতো।

    পরবর্তী সময়ে দুই দলের দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ বন্ধ হয়ে যায়। আইসিসি ও এসিসির লড়াইয়ে আধিপত্য বাড়ে ভারতের। দ্য ওভালে ২০১৭ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার হয়ে ফাইনালে উঠেছিল। পাকিস্তান ছিল আন্ডারডগ। কিন্তু ব্যাট হাতে অপ্রতিরোধ্য ফখর জামান এবং বল হাতে দুর্দান্ত মোহাম্মদ আমির ও হাসান আলীর জবাব না পেয়ে ভারত হেরেছিল ১৮০ রানের বিশাল ব্যবধানে। এবারের এশিয়া কাপের ফাইনালেও তাই পাকিস্তানের ‘সমাপ্তি’ লিখে দেওয়ার সুযোগ নেই।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅস্কারে যাচ্ছে সত্য ঘটনায় নির্মিত ‘বাড়ির নাম শাহানা’
    Next Article শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার: ছাত্রলীগ করার কারণে শিক্ষাজীবন ধ্বংস
    JoyBangla Editor

    Related Posts

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.