Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পশ্চিমাদের রাশিয়ার হুঁশিয়ারি: যেকোনো আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে
    International

    পশ্চিমাদের রাশিয়ার হুঁশিয়ারি: যেকোনো আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোর হবে। তিনি শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন।

    লাভরভ বলেন, ‘রাশিয়ার আকাশসীমায় উড়োজাহাজ ভূপাতিত করার চেষ্টা করলে ফলাফল ভয়াবহ হবে।’ পাশাপাশি তিনি অভিযোগ করেন, জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে।

    ইউক্রেনে চলমান রুশ যুদ্ধের মধ্যে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা বেড়েছে। এস্তোনিয়া জানিয়েছে, মস্কো তাদের আকাশসীমায় তিনটি যুদ্ধবিমান পাঠিয়েছে। পোল্যান্ডের আকাশসীমায় ন্যাটোর যুদ্ধবিমান রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে।

    লাভরভ বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে কঠোর। বিশেষ করে যারা ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য বলছেন, তারা এ কথা জেনে রাখুন।’

    পূর্ব ইউরোপের দেশগুলো মাঝে মাঝে রাশিয়ার ড্রোন বা যুদ্ধবিমানের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। দেশগুলো রাশিয়াকে শীতল যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে। এই উত্তেজনার মধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা কমে গেছে।

    লাভরভ জোর দিয়ে বলেন, রাশিয়া কখনো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো দেশগুলোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনকারী রাশিয়ার বিমান ভূপাতিত করতে সমর্থন জানিয়েছেন। এর আগে তিনি রাশিয়ার সামরিক সক্ষমতাকে ‘কাগজের বাঘ’ বলে উপহাস করেছিলেন।

    সংবাদ সম্মেলনে লাভরভ আরও বলেন, ‘যদি আমাদের আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা করা হয়, সেটি সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার বড় লঙ্ঘন হবে। যারা এ ধরনের চেষ্টা করবে, তারা পস্তাবে।’

    তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সকে আক্রমণাত্মক বক্তব্যের জন্য বিশেষভাবে সমালোচনা করেন। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কিছু নেতার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

    তবে লাভরভ স্পষ্ট করেন, মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনার ব্যাপারে আশাবাদী। আগামী কয়েক মাসে দুই দেশের মধ্যে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য দূতাবাস কার্যক্রম উন্নত করা। গত এক দশকে কূটনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের কারণে কার্যক্রম সীমিত হয়ে গেছে।

    উল্লেখ্য, গত বুধবার লাভরভ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। ইত্তেফাক/এনএন

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleথমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই চলছে সড়ক অবরোধ
    Next Article ভারতের বিরুদ্ধে ৫০ লাখ যুবক যুদ্ধ করবে: আবদুল্লাহ মোহাম্মদ তাহের
    JoyBangla Editor

    Related Posts

    সংবাদ সম্মেলনে এসে রুবিও জানালেন, ‘ইরানে সামরিক অভিযান শেষ’

    May 6, 2026

    ট্রাম্পের ভিসা ব্যান নিয়ে  আদালতের স্বস্তির রায়

    May 5, 2026

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    May 5, 2026

    ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    May 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.