Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার জন্মদিনে ঢাকা শহরজুড়ে পোস্টারিং
    Bangladesh

    শেখ হাসিনার জন্মদিনে ঢাকা শহরজুড়ে পোস্টারিং

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ শেখ হাসিনার জন্মদিন। ইউনূস সরকার অসাংবিধানিকভাবে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর ফ্যাসিস্ট কায়দায় খড়গ চালালেও দাবিয়ে রাখা যায়নি দলের নেতাকর্মীদেরকে।

    গ্রেপ্তার-নির্যাতন-হত্যাযজ্ঞের মাঝেও উদ্দীপ্ত নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্টারিং করেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিতে দেখা যাচ্ছে, বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে এসব পোস্টার। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসব পোস্টার ছড়িয়ে দিয়েছেন পুরো ঢাকা শহরজুড়ে।

    “আসবে আবার শুভদিন, জননেত্রীর জন্মদিন” স্লোগান লেখা পোস্টারে ছেয়ে গেছে ঢাকার বিভিন্ন জনাকীর্ণ গুরুত্বপূর্ণ স্থান, এমন অসংখ্য ছবি ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

    এছাড়াও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষও। “শুভ জন্মদিন”, “হ্যাপি বার্থডে”, “বঙ্গবন্ধু কন্যা”, “মানবতার মা”, “বাঙালি জাতির আশার বাতিঘর”, ইত্যাদি নানা বিশেষণে পোস্ট করা হয়, যেখানে তাঁর নেতৃত্ব, দেশের প্রতি নিষ্ঠা, এবং উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেছেন সাধারণ মানুষ।

    এসব পোস্টে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রত্যাশা রাখা হয়, তিনি দেশে প্রত্যাবর্তনের পর অবৈধ, অসাংবিধানিক, খুনি ও দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের অপশাসনের অবসান ঘটাবেন।

    বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে রাজনৈতিক চেতনায় বেড়ে ওঠা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে দল গণতন্ত্র পুনরুদ্ধার ও সামরিক শাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় থেকে তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি, নারীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখেন।

    আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি একজন শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত, বিশেষত জলবায়ু পরিবর্তন ও শরণার্থী সমস্যায় মানবিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারতের বিরুদ্ধে ৫০ লাখ যুবক যুদ্ধ করবে: আবদুল্লাহ মোহাম্মদ তাহের
    Next Article অন্ধকার দুঃশাসনে একমাত্র আলো শেখ হাসিনা
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026

    ঢাকায় বাসভবনে অগ্নিকাণ্ড, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তান হাইকমিশনার

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    By JoyBangla EditorAugust 9, 20260

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১০ আগস্ট প্রকাশ করা…

    সিলেটের সড়কে নিরাপত্তা চাই: দুর্ঘটনাকে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলবে না

    August 9, 2026

    গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.