Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » লিসা গাজীর “বাড়ির নাম শাহানা”
    Art & Culture

    লিসা গাজীর “বাড়ির নাম শাহানা”

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যাচ্ছে অস্কারের বিশ্বমেলায়

    টুটুল আহমেদ

    চলচ্চিত্র নির্মাতা লিসা গাজী’র প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি। “বাড়ির নাম শাহানা” একটি সত্য ঘটনাকে অবলম্বন করে নির্মিত চলচ্চিত্র। যেখানে নারীর সংগ্রাম ও আত্মপ্রত্যয়ের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। লিসা গাজীর “বাড়ির নাম শাহানা” চলচ্চিত্রটি নিঃসন্দেহে এক অনন্য সৃষ্টি, যেখানে নারীজীবনের লুকানো যন্ত্রণা, শক্তি ও সংগ্রামকে কাব্যিক অথচ বাস্তবধর্মী ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। ছবিটি শুধু একটি ব্যক্তির গল্প নয়, বরং আমাদের সমাজের অসংখ্য নারীর অভিজ্ঞতার প্রতিচ্ছবি।

    ‘বাড়ির নাম শাহানা’ বাংলা চলচ্চিত্রের একটি সাহসী ও প্রাসঙ্গিক চেষ্টা বলে মনে হয়। বিশেষত নারীর দৃষ্টিকোণ থেকে, সামাজিক নিপীড়ন, মানসিক সংকট ও নিজেকে গড়ে তোলার সংগ্রামের একটি প্রাঞ্জল চিত্র উপস্থাপন করেছে। এই ছবিটি শুধুই বিনোদনমূলক না — সামাজিক উদ্বুদ্ধকারক দিক যেমন আছে, তেমনি এটি ভাবতে বাধ্য করে। নতুন পরিচালকের জন্য এটি একটি শক্তিশালী প্রথম পদক্ষেপ। এবং দর্শক-সমালোচক উভয়ের প্রতিক্রিয়া ইতিমধ্যেই ইতিবাচক। যেখানে কিছু দিক আরও রূপায়িত হতে পারত, সেই গ্যাপগুলো সত্ত্বেও এর আত্মপ্রত্যয় এবং সামাজিক দিক থেকে প্রাসঙ্গিকতা অনেক বেশি।

    নির্মাতা হিসেবে লিসা গাজী অসাধারণ সংবেদনশীলতা ও শিল্পবোধের পরিচয় দিয়েছেন। চরিত্রগুলো বাস্তবের মতোই প্রাণবন্ত, সংলাপগুলো গভীর অথচ সাবলীল, আর চিত্রায়ণ দর্শকের হৃদয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। বিশেষভাবে প্রশংসনীয় হলো—নারীকে ভিকটিম হিসেবে নয়, বরং দৃঢ়তা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে এই ছবিটিতে তুলে ধরা হয়েছে।

    ছবির কেন্দ্রীয় চরিত্র দীপা’র ভূমিকা অভিনয় করেছে প্রথমবারের মতো ব্যতিক্রমী সৌন্দর্য এবং কন্ঠের অধিকারী Aanon H Siddiqua আনন সিদ্দিকা। ওর স্বতঃস্ফূর্ত এবং সাবলীল অভিনয় দর্শকের মন জয় করেছে। আনন ‘দীপা’ চরিত্রের সাথে এমন ভাবে নিজেকে জড়িয়েছে যেন বাস্তবের আননকে দেখে সেই ঘোর যেন কাটে না! তবে আনন সম্পর্কে যদি বলি তাহলে আমাদের দেশ আরো একজন ভিন্নধারার রূপসী গুণী ও মেধাবী অভিনেত্রী পেতে যাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়। এ বিষয়ে চলচ্চিত্রকার লিসা গাজীকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে এমন একজন অভিনেত্রীকে উপহার দেবার জন্য।

    মুগ্ধ করেছে দীপার বাবার চরিত্রে অভিনয় করা লুৎফর রহমান জর্জ। এবং সোহিনির কন্ঠে গান।

    চলচ্চিত্রটি দর্শককে কেবল বিনোদন দেয় না, বরং ভাবায়, আলোড়িত করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে। বলা যায়, “বাড়ির নাম শাহানা” সমসাময়িক বাংলা সিনেমায় এক সাহসী ও মূল্যবান সংযোজন।

    আরো খুশির খবর এই যে, ৯৮ তম অস্কারের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে “বাড়ির নাম শাহানা” চলচ্চিত্রটি।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনের ‘মাডশুট পার্ক এন্ড ফার্ম’ কি বন্ধ হয়ে যাবে?
    Next Article ৪১ আত্মীয়কে লন্ডনে ভিজিট ভিসার আবেদনপত্রে কাউন্সিলের প‍্যাড ব‍্যবহার করে চিঠি!
    JoyBangla Editor

    Related Posts

    নুহাশের সিনেমায় আফজাল হোসেন

    April 23, 2026

    এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

    April 23, 2026

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.