Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অভাবের তাড়নায় নবজাতক পুত্রকে বিক্রি অসহায় মায়ের, মধ্যস্থতাকারী নার্স আটক
    Bangladesh

    অভাবের তাড়নায় নবজাতক পুত্রকে বিক্রি অসহায় মায়ের, মধ্যস্থতাকারী নার্স আটক

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাত্র একদিন বয়সী ছেলেকে কোলে নিয়েই বিদায়ের সিদ্ধান্ত নিতে হলো অসহায় এক মাকে। দারিদ্র্য আর সহায়-সম্বলহীন জীবনের কঠিন বাস্তবতা তাকে বাধ্য করেছে সন্তানকে দত্তক দিতে। বিনিময়ে তিনি পেয়েছেন হাসপাতালের বিল মওকুফ আর নগদ ৬৫ হাজার টাকা। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপার মোড়ের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে। এ ঘটনায় মধ্যস্থতাকারী নার্সকে আটক করা হয়েছে ইতিমধ্যে।

    পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মহেশপুর উপজেলার সুমাইয়া খাতুনের জীবনে নেমে আসে অন্ধকার, যখন গর্ভাবস্থার চার মাসে হঠাৎ স্বামী আল-আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর ঠাঁই হয়নি শ্বশুরবাড়িতে, আশ্রয় মেলেনি বাবার বাড়িতেও। শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয় বৃদ্ধা নানির ঘরে।

    ৩০শে সেপ্টেম্বর দুপুরে প্রসব বেদনা উঠলে এক প্রতিবেশীর সহায়তায় স্থানীয় ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু জন্মের আনন্দ মুহূর্তেই পরিণত হয় অশ্রুতে। দারিদ্র্য, ঋণের বোঝা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে এক ভয়াবহ সিদ্ধান্তে ঠেলে দেয়।

    অশ্রুসিক্ত কণ্ঠে সুমাইয়া খাতুন বলেন, “স্বামী মারা যাওয়ার পর আর কোথাও ঠাঁই পাইনি। ধারদেনা করে বেঁচে আছি। ক্লিনিকের খরচ জোগাড় করা, সন্তান মানুষ করা আমার পক্ষে অসম্ভব। তাই কষ্টের মাঝেই নবজাতককে দত্তক দিতে বাধ্য হয়েছি।”

    তিনি জানান, শিশুটিকে দত্তক নিয়েছে কুমিল্লার একটি পরিবার, তবে তাদের পরিচয় জানেন না। এই লেনদেনে মধ্যস্থতা করেন ক্লিনিকের নার্স ইসমত আরা। হাসপাতালের বিল পরিশোধ করে সুমাইয়ার হাতে তুলে দেওয়া হয় ৬৫ হাজার টাকা।

    ১লা অক্টোবর বিকেলে ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    খবর পেয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। অভিযানে ক্লিনিকের অনিয়ম ও খারাপ পরিবেশের প্রমাণ মেলে। এ কারণে ক্লিনিক মালিক সেলিম রেজা বাবুকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

    এদিকে শিশু বিক্রির সহযোগিতাকারী নার্স ইসমত আরাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ইউএনও খাদিজা আক্তার বলেন, “শিশু বিক্রির মতো অমানবিক ঘটনায় কেউ ছাড় পাবে না। ক্লিনিক মালিককে সাজা দেওয়া হয়েছে, নার্সের বিরুদ্ধেও মামলা হচ্ছে।”

    তবে ক্লিনিক মালিক সেলিম রেজা বাবু দায়িত্ব এড়াতে বলেন, “সিজারের পর রোগীর দেখা শোনার বাইরে আমার কিছু করার নেই। রোগী যদি নিজে সিদ্ধান্ত নেয়, তার দায় আমার নয়।”

    অপরদিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা নিশ্চিত করেছেন, অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজাতিসংঘ মানবাধিকার পরিষদে আরআরএজি: আদিবাসীদের ওপর বর্ণবাদী নিপীড়নের তথ্য উত্থাপন
    Next Article শ্রদ্ধা-ভালোবাসায় ভাষাসংগ্রামী আহমদ রফিককে শেষ বিদায়
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.