Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমরার পেটে যখন খাওন থাহেনা তখন কেউ আইসা জিগাই না
    Bangladesh

    আমরার পেটে যখন খাওন থাহেনা তখন কেউ আইসা জিগাই না

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 4, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মানুষের বাড়িতে ভিক্ষাবৃত্তি করে চলে মারুফা আক্তারের (৩৫) সংসার। তার স্বামী লালন মিয়া দিনমুজুর। যখন যে কাজ পান সেই কাজই করেন। বিয়ের আট বছরে মারুফা-লালন দম্পতির ঘরে একে একে জন্ম নিয়েছে সাত সন্তান। লালন মিয়া ও স্ত্রী মারুফার নিজেদের বাড়ি বা জমি নেই। অভাবের কারণে লালনের বাবা মৃ-ত্যুর আগে নিজের বাড়ি বিক্রি করে দিয়েছিলেন।

    সম্প্রতি অভাবের তাড়নায় তারা দুই পুত্র সন্তানকে বিক্রি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

    সর্বশেষ গত সেপ্টেম্বরে সন্তান জন্মের ১৫ দিন পর নিজের নাড়িছেঁড়া ধনকে তুলে দিয়েছেন অন্যের হাতে। বিনিময়ে তারা পেয়েছেন ৫০ হাজার টাকা। এর আগেও আরেকটি সন্তানকে জন্মের পরই ৪৫ হাজার টাকায় বিক্রি করেছেন এই দম্পতি। 

    সরেজমিন দেখা যায়, অন্যের জমিতে একটি ঝুপড়ি ঘর তুলে আশ্রয় নিয়েছেন লালন-মারুফা। ঘরের দরজা ভেতর থেকে লাগানো। দরজায় কড়া নাড়তেই একটি ছোট বাচ্চা দরজা খুলে, দেখা মেলে মা আর সন্তানের ভালোবাসার এক দৃশ্য। একটি ছোট ঘর, নেই কোনো আসবাবপত্র। ঘরের এক কোণে সদ্য সন্তান জন্ম দেওয়া অসুস্থ এক মা বসে আছেন; আর তার চারপাশে ছোট ছোট পাঁচটি শিশু ঘিরে আছে। মাটিতে বসে শিশুগুলো বিভিন্ন পাত্রে ভাত খাচ্ছে সেদ্ধ লাউ দিয়ে। দেখে মনে হচ্ছে বাচ্চাগুলো দীর্ঘদিন ধরে কিছু খায়নি।

    সন্তান বিক্রির বিষয়ে জানতে চাইলে মারুফা বলেন, আমাদের কেউ নাই। অভাবে পড়লেই মানুষ গালি দেয়, লাথি দেয়। শিশুদের মুখে দুধ জোটে না। বিছনাপাতি নাই, মাডিত ঘুমাই। আর বুকের ভেতরে আগুন জ্বলে, তবুও কিছু করার নাই। এহন যহন নিজের আবুইদ্যা বেইচ্যা দিছি মাইনসে আইসা মেলা কথা কয়। আমরার পেটে যখন খাওন থাহেনা তখন কেউ আইসা জিগাই না।

    লালন-মারুফা দম্পতির ফুফু জাহানার বেগম বলেন, বেইচ্যা বেছতনা কিতা করব? ভিক্ষা কইরা খায়। কেউ এরার খবর নেয় না। আবুইদ্যাডা জন্মের পর থেইক্যা অসুস্থ আছিন। হের লাইগ্যা বিক্রি কইরা দিছে।

    লালন মিয়া বলেন, এমন একটা অবস্থা আছিন কাচা (নবজাতক) আবুইদ্যা আর বৌডারে লইয়া বিপদে পইড়া গেছিলামগা। সন্তান জন্ম দেওনের পর বৌডা খুবই অসুস্থ হয়ে যায় আর অন্যদিকে আবুইদ্যাও মরা যাওনের অবস্থা হয়। ভাবছি ঘরে না খাইয়া, বিনা চিকিৎসায় পোলাডা মইরা যাইব। হের লাইগ্যা বেইচ্যা দিছি। কাগজ কইরা দিয়া দিছি। কাগজ ছাড়া কেউ কিনতে চায় না।

    স্থানীয় বাসিন্দা মোছাম্মত নূরুন্নাহার বেগম বলেন, মারুফার চিৎকার শুনে আমি গিয়ে দেখি ওর প্রসব বেদনা উঠছে, আল্লাহ উদ্ধার করছে। জন্মের পর থেকে বাচ্চাটাকে বিভিন্ন রোগে ধরছে। এমনিতে পাঁচটা বাচ্চা আছে, এগুলোরেই খাবার দিতে পারে না। বাচ্চাকে চিকিৎসা কেমনে করাইব।

    বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

    নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ বলেন, আমি দুই দিন হয় এই উপজেলায় বদলি হয়ে আসছি। এ বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তবে এক্ষেত্রে সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন এনজিও সঠিকভাবে কাজ করলে অযাচিত জন্মহার কমানো যেত। তারপরও এই পরিবারকে আর্থিক ও আশ্রয়ণের ঘর দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দীন ভূইয়া বলেন, দরিদ্রতা আগেও ছিল এখনো আছে; কিন্তু বস্তুতান্ত্রিকতার কারণে আমাদের পারিবারিক বন্ধন লোপ পেয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা আগে খুব একটা শোনা যেত না। এখন প্রায়ই এসব ঘটনা ঘটছে। তবে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর যদি তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করত তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যেত।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleড. ইউনুসের ‘বিদায়ের খোঁজ’, ক্ষমতার ইন্ডিমেনিটি চাইতে বিদেশ ঘুরছেন
    Next Article অবৈধ শাসক ইউনুসের হিংসাত্মক কার্যক্রমে গণমাধ্যম স্তব্ধ, জনগণের অধিকার ক্ষুণ্ণ, গণতন্ত্রের মৃত্যুযাত্রা
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026

    বিদেশিদের কাছে ‘ঝুঁকিপূর্ণ’ বাংলাদেশ : নিরাপত্তার ন্যূনতম গ্যারান্টি নেই, কানাডার সতর্কতায় উন্মোচিত কঠিন বাস্তবতা

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.